ফের প্রোফাইল লাল করে হাসনাত লিখলেন, ‘যুদ্ধ শেষ হয়নি’

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম

ফের নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। । গতকাল সোমবার রাত ১০টা ৫২ মিনিটে প্রোফাইল পিকচার পরিবর্তন করেন তিনি।

প্রোফাইল পিকচার বদল করে করে ক্যাপশনে হাসনাত লেখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।’

 এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে তিনি লেখেন ‌‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’

এর আগে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, সভা থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। 

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন হাসনাতসহ অন্য সমন্বয়করা।

কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই...
একাত্তরের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কেন ক্ষমতা থেকে উৎখাত হতে হলো সেটি তাদেরই নিজেদেরকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা তিনজন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফ্রেব্রুয়ারিতে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার। সচিবালয়ে আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে।
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ইমন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং চারজন দগ্ধ হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর