নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে: ছাত্রদল সম্পাদক নাছির

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পিএম

নির্বাচনের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আলোকিত নাগরিক সমাজের আয়োজনে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ‘মানুষ ভোট দিতে না পারার কারণেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে মানুষ যদি ভোট দিতে পারতো, তাহলে ৫ আগস্টের গণঅভ্যুত্থান হতো না। সুতরাং গণঅভ্যুত্থান তৈরি হয়েছে ২০১৪, ১৮ ও ২৪ এ মানুষ সংক্ষুব্ধ ছিল, তরুণরা জীবন দিয়ে গণঅভ্যুত্থান সফল করে।’

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। ঐক্য যেন না থাকে সেই জন্যই ঐক্য বিনষ্টের বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে যে একটি সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে, কখন সাধারণ নির্বাচন হবে। সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করতে নানা বক্তব্য, প্রপাগান্ডা, বিভাজনের রাজনীতি চলছে। যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে, আমরা এরকম রাজনীতি চাই না।’

নাছির উদ্দীর আরও বলেন, ‘নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচনকে জুনের মধ্যে নিয়ে গিয়ে বিলম্বিত করছে। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন এবং জনগণকে দেওয়া ওয়াদা থেকে সরে এসেছেন।’

অনুষ্ঠানে আলোকিত নাগরিক সমাজের সভাপতি মিজান বিন মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহর  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ অনেকেই।

পরে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতায় দুই হাজার ২৯৯ জন প্রতিযোগি শিক্ষার্থীর মধ্যে ১০১ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয় অতিথিরা।

ভারতের দিল্লীতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধামন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাঁকে নিয়েই বাংলাদেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ...
লোডিং...

এলাকার খবর