শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য ছাত্র-জনতা রক্ত ঢেলে দেয়নি: নাহিদ

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম

শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় আনবার জন্য জুলাই আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত ঢেলে দেয়নি। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে। বৈষম্যের অবসান করতে সকলেই আওয়াজ তুলুন।’

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‌‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্‌বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা যান নাহিদ ইসলাম। সমাবেশে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হলো। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি। নতুন দেশে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ ও অধিকারের কথা বলবে।’

কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবি জানিয়ে সমাবেশে কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস তাঁর বক্তব্যে বলেন, গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবসসহ প্রমুখ।

এর আগে সকালে এনসিপি নেতরা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা সদরে এক পথসভায় অংশ নেন তারা।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন। 
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। শনিবার দুপুরে...
সম্প্রতি জাতীয় সংসদে ব্রাহ্মণবা‌ড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্ন করে সমালোচনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ...
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর