জুলাই শহীদদের কথা সংবিধানে রাখতে না চাওয়ারা মুজিববাদের পাহারাদার: নাহিদ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম

যারা চব্বিশের জুলাইয়ে শহীদদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে জুলাই পদযাত্রার পঞ্চম দিনের পথসভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় নাহিদ ইসলাস বলেন, ‘রাজনীতির পুরোনো খেলায় কোনো দল বা ব্যক্তিকে মেতে উঠতে দেওয়া হবে না। আবারও কেউ যদি আগের ফ্যাসিস্টের মতো আচরণ করে, তাহলে তাদের অবস্থাও হবে আওয়ামী লীগের মতো।’

বগুড়ার জেলা প্রশাসনকে হুশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ‘আমরা বগুড়ায় এসে শুনতে পেয়েছি এখানকার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরোনো কায়দায় দলবাজ প্রশাসনদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদি দোসরদের মতো হবে।’

জুলাই ঘোষণাপত্র নিয়ে বলেন, ‘জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়। জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিব গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। মুজিববাদিরা পলাতক হয়েছে, তারা ভারতে পালিয়েছে, কারণ এইটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না, এটা একটা ভারতীয় পার্টি ছিল।’

অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলার নেতারাও উপস্থিত ছিলেন। বগুড়ায় এনসিপির পথসভা শেষে জয়পুরহাট ও নওগাঁ জেলার উদ্দ্যেশ্যে রওনা হয়।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর