রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকাল ৭টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, রমজানের আগেই আবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্টিত হবে বলে আশা রাখি। উন্নয়নতর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। যা বলে গেছেন কবি। খালেদা জিয়া তারেক রহমান তাঁর চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন।
তিনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪ এর গণ-অভ্যুত্থান সব খানেই ছিল নজরুলের সরব উপস্থিতি। সবসময়ই নজরুল ছিলেন প্রাসঙ্গিক। হত্যাকারী ফ্যাসিস্টের পক্ষে সাফাই গাইছেন কিছু মানুষ। এটা সুস্থ চেতনার অবনতি।
কবির চেতনার নানা দিক তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জাতি যখন দিশেহারা হন তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪ এর গণঅভ্যুত্থান সবসময়ই কবির লেখা ছিল প্রাসঙ্গিক।
কবির সমাধিতে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউটসহ রাজনৈতিক দল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো। আয়োজনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এছাড়াও কবিকে স্মরণ করতে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।



