লক্ষ্মীপুর–১ আসন

সাবেক উপদেষ্টা মাহফুজ স্বতন্ত্র মনোনয়ন কিনলেন, বড় ভাই এনসিপির

একই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬জন প্রার্থী।

 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকেলে মাহফুজ আলমের পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এছাড়া একই আসন থেকে মনোনয়ন কিনেছেন মাহফুজ আলমের বড় ভাই কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির।

এ বিষয়ে মাহফুজ আলম কোনো স্পষ্ট বার্তা না দিলেও শেষ পর্যন্ত নিজ এলাকা থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিনি।

একই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬জন প্রার্থী।

এছাড়া রামগঞ্জ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মহাজোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল। তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন। হত্যা মামলাসহ নানান কারণে বিতর্কিত এ নেতা বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার পর মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রামগঞ্জ উপজেলাসহ জেলায় রয়েছে নানান গুঞ্জন ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ সোমবার পর্যন্ত। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই–বাছাই হবে।

দলীয় লোক দিয়ে দুদক গঠন করে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া। 
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
বিরোধীদলের লংমার্চ নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে...
ঢাকায় নিজের ভোটার এলাকা পরিবর্তন করলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হলেন সাবেক অন্তর্বর্তী সরকারের...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর