বাকি ৫৩ আসন ভাগাভাগি করবে জামায়াতসহ ১০ দল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ায় দলটির জন্য রাখা ৫৩টি আসন নিজেদের মধ্যে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে ১০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জোটের শরিকদের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই আসনগুলো বণ্টন করা হবে।

এর আগে সকাল থেকে জামায়াতের মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারের পরিকল্পনা এবং জোটের অভিন্ন ইশতেহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া এই জোট ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনার নীতিমালা (পলিসি) নিয়েও আলোচনা করেন নেতৃবৃন্দ।

এদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানান, ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই বাকি আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সমঝোতা চলছে। তবে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার পেছনে জোটের নেতৃত্বের কিছুটা ব্যর্থতাও দেখছেন তিনি।

উল্লেখ্য, ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই গত বৃহস্পতিবার ১১ দলীয় জোটের আসন বণ্টন চূড়ান্ত হয়েছিল। তখন ৫৩টি আসন ফাঁকা রেখে ২৪৭টি আসনে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। প্রাথমিক ঘোষণা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, খেলাফত মজলিস ২০, খেলাফতে মজলিস (একাংশ) ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

তবে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃত্বাধীন জোটে না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। দলটি জানায়, তারা ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে এবং বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে অন্যান্য সমমনা প্রার্থীদের সমর্থন দেবে।

পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ধারা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে হাইপ উঠেছিল জামায়াত ক্ষমতায় যাবে। কিন্তু মানুষ ঠিকই তাদের বাদ দিয়ে বিএনপিকে জয়ী করেছে। কারণ বিএনপি উদার গণতন্ত্রে...
দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সর্বশেষ ৪টি ওডিআই সিরিজে...
ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ইউরোপের বড় তিন দল। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর রাত ১টা ১০ মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের...
বাংলাদেশকে ভিন্ন খাতে নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি গোষ্ঠী। অন্যদিকে, বিএনপি চায় বাংলাদেশকে একটা রেইনবো স্টেট হিসেবে গড়ে তুলতে। সোমবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ...
চাকরির প্রস্তাবের নামে ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এবার অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির নতুন কৌশল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
লোডিং...

এলাকার খবর