শরীয়তপুরে বিএনপি প্রার্থী অপুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সমর্থন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ সোমবার জেলার গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ঢালির নেতৃত্বে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে অপু'র প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।

এই সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু’র জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন করছেন স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টরা। 

নেতাকর্মীদের ভাষ্যমতে, এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় সংগঠনকে আরও সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় মিয়া নুরুদ্দিন আহমেদ অপু’র নেতৃত্বে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অপু’র প্রতি পূর্ণ সমর্থন ঘোষণার সময় উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু’র দূরদর্শী ও কার্যকর নেতৃত্বে শরীয়তপুর–৩ আসনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। 

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর