‘মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে’

হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নারী গণসংযোগকারীদের হিজাব নিয়ে টানাটানি করলে ভয়াবহ পরিণতি হবে।

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাদের নারী গণসংযোগকারী মা-বোন, কন্যারা আমাদের প্রতীকের প্রচারের জন্য মা-বোনদের কাছে যাচ্ছেন। তাঁদের শান্তিপ্রিয় গণসংযোগে সন্ত্রাসী কায়দায় মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করা না হলে, হিজাব নিয়ে টানাটানির দুঃসাহস দেখানো হলে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সক্ষমতা কারো থাকবে না।

মঙ্গলবার দুপুর আড়াইটায় নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

এ সময় মাওলানা মামুনুল হক আরও বলেন, অতীতের জরাজীর্ণ লুণ্ঠন ও দুর্নীতির বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য অনেক চড়াই-উৎরাই, জীবন আর রক্ত দিতে হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে মানুষ তা নিয়ে হতাশ হয়েছে। এ দেশে মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে। এ দেশের মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। এ দেশের মেহনতি কৃষক, শ্রমিক ও মজদুর মানুষের সামান্য অংশ দেশে রেখে দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী বিদেশে পাচার করেছে।

জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুখলেছুর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ জাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী, হবিগঞ্জ জেলা নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং হবিগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর