শত শত পুলিশ আমাদের ঘিরে রেখেছে: ইনকিলাব মঞ্চ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাঁদের এই অবস্থান চলছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘চারপাশে শত শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও শেষ কথা—শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরব না।’

ঘটনাস্থলে থাকা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাজেদ আলী বিবিসি বাংলাকে বলেন, ‘আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০ থেকে ৩০ জন। তাঁদের যমুনার সামনে থেকে সরানোর জন্য আমরা কথা বলছি। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। মাঝে মাঝেই স্লোগান দিচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিসিটিভি ফুটেজ ও মুঠোফোন ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৭ জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে ১১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আগামী ৫ তারিখের লংমার্চে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশের আইজিপি। আজ সোমবার এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সামান্তা শারমিন লিখেছেন, এটুকু মনে করিয়ে দিই- আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না। যেকোনো পরিস্থিতিতে আমি আমার সহযোদ্ধাদের সাথে আছি। 
২০২৪ সালে কোটা সংস্কারের আন্দোলনে যখন সারা দেশ উত্তপ্ত, তখন ২৮ জুলাই আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ডিবি হেফাজতে থাকা প্রধান ছয় সমন্বয়ক। নির্যাতনের মুখে জোরপূর্বক এমন ঘোষণার পরপরই...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর