টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলাই ছিল ইলিয়াস আলীর অপরাধ: মীর সরফত

ইলিয়াস আলীর গুমের ঘটনায় টিপাইমুখ বাঁধ নিয়ে বক্তব্যই ছিল তার অপরাধ– এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা মীর সরফত। গুমের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে বিএনপি।

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত হোসেন সপু বলেছেন, ‘টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলাই ছিল ইলিয়াস আলীর অপরাধ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ইলিয়াস আলীর গুমের ঘটনার একটা কূলকিনারা হওয়া উচিত। ইলিয়াস আলী কোথায় কীভাবে আছে তার সন্ধান চাই আমাদের সরকারের কাছে।’

আজ সোমবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের গুমের সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন মীর সরফত হোসেন সপু।

মীর সরফত হোসেন সপু আরও বলেন, ‘আমরা কোনো চাঁদাবাজি দখলবাজি করবো না- এই হোক আমাদের অঙ্গীকার। আমরা একটা সুসময়ের দিকে এগুচ্ছি। আরও সুসময়ের দিকে এগুবো। তবে এটা শুধু আমাদের হলে হবে না,  দেশের মানুষের জন্যও তা করতে হবে। তবেই তা হবে প্রকৃত সুসময়।’

একই আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে হবে। তিনিসহ যাদের গুম করা হয়েছে তাদের কীভাবে গুম করা হয়েছে তা প্রকাশ করুন। যাদের গুম করা হয়েছে তাদের হদিস বের করুন। দায়ীদের শাস্তি নিশ্চিত করুন।’

 

 

 

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ...
সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান।
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর