নিজের ওপর হামলার বিষয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ২২ মে ২০২৬, ০৪:০৭ পিএম

শুক্রবার জুম্মার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনা বেশ কয়েকজন আহতও হয়। হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতি দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিবৃতিতে তিনি বলেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’ 

এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও বিবৃতিতে অভিযোগ করেন এই এনসিপি নেতা। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

গুম প্রতিরোধে আগামী ৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দলীয় জোট। এরপর স্পিকারকে গুম প্রতিরোধে স্মারকলিপি প্রদান করবে বিরোধী জোট। 
মানবাধিকার ও গুম প্রতিরোধে যে আইন হচ্ছে, তাতে তদন্তের নামে সত্য আড়াল হওয়ার শঙ্কা রয়ে যাবে। এতে বিচারও অনিশ্চিত হয়ে পড়ার শঙ্কা তৈরি হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক...
বিএনপি নেতৃত্বাধীন সরকারপ্রদানকে বঙ্গোপসাগরের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসগুলো বিএনপির দ্বিতীয় অফিস হয়ে উঠেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন...
নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং জনগণের প্রতি বাংলাদেশ...
নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে স্থলাভিযানের পাশাপাশি আকাশপথেও তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে...
রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড....
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর