‘জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না জামায়াত’

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় কোনো আপস করবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জুলাই হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং নিয়োগে দলীয়করণের সমালোচনা করেছেন।

 

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম

জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জুলাইয়ের চেতনা ও বিপ্লবের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না এবং জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আন্দোলনের সময় অন্য দলের অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও জামায়াতে ইসলামী স্বৈরশাসকের অনুমতি নিয়ে মাঠে নামেনি।’ 

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যত সময়ই লাগুক, জুলাইয়ের বিচার একদিন হবেই।’ সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ গঠন ও জুলাই হত্যার বিচার নিশ্চিত করার আহবান জানান তিনি।

সরকার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে আবারও দেশকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা দেশে দুর্নীতি ও অনিয়মের বিস্তার ঘটাচ্ছে।’

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি করেন...
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে...
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম...
হবিগঞ্জে ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রায় এক ঘণ্টা পুলিশ ও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি...
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মিজানুর রহমান (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর