কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, তবে প্রধানমন্ত্রী আশা জাগাচ্ছেন: মির্জা ফখরুল 

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

৫ মাসের সরকার পরিচালনায় কাঙ্ক্ষিত পরিবর্তনের কিছুই হয়নি, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা জাগাচ্ছেন পরিবর্তনের- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ হবে অস্প্রায়দিক ও মেধাবীদের।

একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যে নিহিত; বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াতে একথা স্মরণ রাখতে হবে।

তিনি বলেন, জুলাইয়ের চেতনার উৎস বিন্দু হলো স্বাধীনতা। যখনই অন্যায় জনগণকে শোষণ করে, রক্তাক্ত করে; তখনই স্বাধীনতার উজ্জ্বল চেতনা অনির্বাণ হয়ে উঠে।

শহীদদের স্বপ্নের বাংলাদেশের বাস্তবায়ন এ সরকারের হাত ধরে হবে এবং সেটি খুব দ্রুতই হবে বলে মন্তব্য করেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা জাহেদ উর রহমান, বিচারপতি এ কে এমন আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ...
ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছো? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম, হেরে গেছি। তবে স্পেন...
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইসির রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকালে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক...
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না জামায়াতে ইসলামী।...
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মিজানুর রহমান (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগির ওটিটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর