গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পরে হেতিমগঞ্জে গাড়িবহর ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে।

 

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

গোলাপগঞ্জে থেকে সিলেট শহরে ফেরার পথে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের পৌর মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। এতে অংশ নেন সারজিস আলম ও মাহমুদা মিতুসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে অডিটোরিয়াম থেকে বের হয়ে গোলাপগঞ্জ উপজেলা গেটের নূর ম্যানশনের সামনে পৌঁছালে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে এনসিপি নেতা-কর্মীরা গোলাপগঞ্জ থেকে সিলেট শহরের দিকে রওয়ানা দিলে পথিমধ্যে হেতিমগঞ্জ বাজারেও তাদের গাড়ি বাধার মুখে পড়ে। এ সময় এনসিপির গাড়িবহরকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়।

পর পর দুটি ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, এপিবিএন সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ছাত্রদল এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। এর প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। তবে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ।

এদিকে এনসিপির সিলেট জেলা সদস্য সচিব কামরুল আরিফ জানান, এনসিপি নেতারা প্রথমে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এর পর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। আর শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানান তিনি।

 

 

 

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি করেন...
হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা...
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে...
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম...
একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। প্রযুক্তির অগ্রযাত্রায় কমেছে চিঠির ব্যবহার। আগের মতো নেই আর ডাক পরিবহন। তবে রাজশাহীর ডাক বিভাগের ব্যয় রয়েছে আগের মতোই। উত্তরাঞ্চল সার্কেলের তথ্য...
কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মরিচের ক্ষেতে। গাছের গোড়ায় পানি জমার কারণে মরে গেছে বেশিরভাগ গাছ। অসময়ে ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে উৎপাদন ঘাটতি আর সরবরাহ সংকটে...
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের পরও ধসে পড়েনি ইরানের অর্থনীতি। তবে এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। লাগামহীন মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও বাড়তে থাকা...
আমন মৌসুমের শুরুতেই চাহিদা মতো মিলছে না সার। কৃষকদের অভিযোগ, ডিলারদের মজুত ও সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এতে বেশি দাম দিয়েও পর্যাপ্ত সার না পেয়ে আমনের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। তবে,...
লোডিং...

এলাকার খবর