ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার হয়ে খুন হননি বরং তিনি ভারত থেকে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে রাজধানীর সিরডাপে মানবাধিকার সংস্থা অধিকার– এর নির্বাচন সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, অনেক রক্তপাত হয়েছে, সামাজিক সংঘাত হয়েছে নির্বাচনকালে। নির্বাচন শতভাগ সহিংসতাহীন হওয়া সম্ভব না, ত্রয়োদশ নির্বাচন দেশের ইতিহাসে যেকোনো সময়ের চেয়ে ভালো হয়েছে। ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার না। তিনি ভারত থেকে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের শিকার।
তিনি বলেন, মানসিকতার পরিবর্তন না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। আইন মানতে হবে, আইনের শাসন জরুরি।
বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল বিগত সরকার। টাকা পাচার, দুর্নীতি–নির্যাতন নানা উপায়ে করেছে। অতীতের মত দেশ যাতে না হয়, মানুষ সেই স্বপ্ন দেখে, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীন হোক তা মানুষ চায়।



