বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সমস্যার সমাধান না করে ক্রেডিট নেওয়ায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার মগবাজারে সাংবাদিকেদর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, বর্তমান সরকার জনগণের সমস্যার সমাধান না করে ক্রেডিট নেওয়ায় ব্যস্ত। সংবিধান সংস্কারে পরিষদে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় সেখান থেকেই সংকট শুরু হয়েছে।
তিনি বলেন, ইচ্ছা থাকলেও সংসদে নানা সীমাবদ্ধতার কারণে জাতীয় নানা ইসুতে কথা বলা যাচ্ছে না। জালানি তেলের দাম নিয়ে সংসদে একটি অর্থ বহ আলোচনা প্রয়োজন। সরকারি ও বিরোধী দল মিলেই এর সমাধান দরকার।
শফিকুর রহমান, বিরোধীদলের লং মাচ নিয়ে সরকারি দলের দায়িত্ববোধহীন বক্তব্য এখন আর জাতীর কাছে গ্রহণযোগ্য নয়। দেশি–বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারকে আরও দায়িত্বশীলের পরিচয় দিতে হবে।
তিনি বলেন, নতুন পে–স্কেলে বেতন বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যসহ নানা ব্যক্তিদের সুবিধা বাড়ানোর কথা ভাবছে সরকার। তবে দেশে যে সংকট চলছে এতে বিরোধীদল হিসেবে জামায়াত কোনো সুবিধা নেবে না।
জামায়াত আমির বলেন, প্লট নেওয়া আর থাকার জন্য সরকারি বাড়ি নেওয়া এক না। কারণ সরকার বিরোধীদলীয় নেতার জন্য যে বাড়িতে দিয়েছে সেটা তাকে দলিল করে দেওয়া হয়নি।
শফিকুর রহমান আরও বলেন, গণমাধ্যমের মালিকপক্ষ এবং সাংবাদিকদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে তাহলে সে গণমাধ্যম ভালো করবেই।



