সরকারি দলের চেয়ে কম বরাদ্দ, অভিযোগ বিরোধীদলের এমপিদের

নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে বিরোধী জোটকে বঞ্চিত করছে সরকার। এর ফলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না। 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে বিরোধী জোটকে বঞ্চিত করছে সরকার। এর ফলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না। 

সংসদ সদস্যরা তাদের এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ পেয়ে থাকেন। আগের তুলনায় সেই বরাদ্দ বাড়িয়ে এবার প্রত্যেক এমপির জন্য বছরে ১০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমান ত্রয়োদশ সংসদের ১ বছর না যেতেই সরকারি প্রকল্পের বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুললেন বিরোধীদলের এমপিরা। 

ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর এমপি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সরকারি দল দুই কোটি টাকি পাচ্ছে, আর আমি অর্থাৎ বিরোধীদলের এমপি সেখানে ১৬ লাখ টাকা পাচ্ছি। জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে, কিন্তু সরকার বিরোধীদলের এমপিদের সেই বরাদ্দ না দিয়ে এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করছে।’

কুড়িগ্রাম-২ আসনের এনসিপির এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, ‘দেখা যাচ্ছে বিরোধীদলকে হয়তো ১০টা কিংবা ২০টা মসজিদ দিয়েছে, সরকারি দল সেখানে ২৫টি মসজিদে ৫০ লাখ টাকা করে পেয়েছে। আপনি যে দলের হোন আমার কথা হলো–এই এলাকার উন্নয়ন হওয়া মানে তো বাংলাদেশের উন্নয়ন হওয়া। তাহলে আপনি বাংলাদেশের উন্নয়ন করবেন আমার কুড়িগ্রাম বাদ দিয়ে, তা হয় নাকি! কুড়িগ্রাম, জামায়াতে ইসলামী কিংবা এনসিপি জিতেছে বলে বাদ দিয়ে দেবেন!’ 

বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরা হলেও প্রতিকার না পাননি বলে জানালেন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিধোরীদল হিসেবে আমাদের করার কিছু নাই, বলা ছাড়া, ভয়েস রেইজ করা ছাড়া। সরকারকে চাপ সৃষ্টি করে জনগণের অধিকার আদায় করা ছাড়া আমাদের কিছুই করার নেই। বিরোধীদল মূলত এটাই।’

তবে, সরকারি প্রকল্পের বরাদ্দ নিয়ে রাজনৈতিক কৌশল পুরোনো হলেও, গণ-অভ্যুত্থানের পরের প্রেক্ষাপটে সেই সুযোগ নেই, বলছেন রাজনৈতিক বিশ্লেষক। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাহ-উল-আজম সওদাগর বলেন, ‘এখন যদি বিরোধীদল এবং সরকারি দলের সাথে এরকম পার্থক্য দেখা যায় তাহলে সেটি তথ্য প্রমাণ নিয়ে কথাটি বলতে হবে, কোথায় এবং কীভাবে বরাদ্দটা কম পেয়েছে। যেহেতু একটা পার্লামেন্ট আছে সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এবং আলোচনার মধ্য দিয়ে এটি সমাধান হতে পারে।’ 

নির্বাচিত এমপিদের সমানভাবে মূল্যায়ন না করলে, জনগণের ভোটকেই অবমূল্যায়ন করা হয় বলে দাবি বিরোধীদলের। 

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে নিজের...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
বিএনপি সরকারকে একসঙ্গে দুটি বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে দেশ চালাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
প্রথমদিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম। আজ সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর