প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমল

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পিএম

বিশ্বের ১৭৪টি দেশে প্রায় দেড় কোটি  প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত। সরকার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। তারই অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে কুয়েতে শুরু হয় ই-পাসপোর্ট সেবা। 

ছাত্র ও সাধারণ শ্রমিকদের ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি ধরা হয়েছিল সাড়ে ১৫ কুয়েতি দিনার। ড্রাইভার, ক্লিনার, পেইন্টার,ইলেক্ট্রিশিয়ানসহ অন্যান্য পেশার প্রবাসীদের ক্ষেত্রে ১০ মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি দিতে হতো সাড়ে ৩৮ কুয়েতি দিনার। কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবি ও দূতাবাসে প্রচেষ্টায় ১৭ অক্টোবর থেকে সেই ফি কমিয়ে সবার জন্য সাড়ে ১৫ কুয়েতি দিনার কার্যকর করা হয়েছে। 

বুধবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন ।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার, পেইন্টারসহ অন্যান্য পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমাতে অনুরোধ করি। প্রবাস বান্ধব সরকার এতে রাজি হয়েছে। কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি। মঙ্গবার থেকে সেটা কার্যকর হয়েছে।
প্রবাসীদের আগের এমআরপি পাসপোর্টের সাথে জন্মনিবন্ধন অথবা ভোটার আইডি তথ্য সঠিক থাকলে ১ মাসে ই-পাসপোর্ট পেয়ে যান প্রবাসীরা।’
 
ই-পাসপোর্টের ফি কমানোয় এবং ১ মাসের পাসপোর্ট পেয়ে খুশি কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানান দূতাবাস ও বাংলাদেশ সরকারের প্রতি। 

জানা যায়, আগামী ২০২৫ সালের মধ্যে প্রবাসেও এমআরপি পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইসলামি নাশিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের মিনহাজুল কুরআন...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে। তবে ডোন প্রতিহত করে তা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে...
ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১ ভাগই হয়েছে চলতি মাসের প্রথমার্ধে। আর মোট আক্রান্তের অন্তত ৩৪ ভাগ হয়েছে একই সময়ে। তাই সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস মনে করছেন...
লোডিং...

এলাকার খবর