সিডনিতে ক্যান্সার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহ করল উদয় ইনক

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ পিএম

সিডনির এপিং পাবলিক স্কুলে গত রোববার উদয় ইনকের উদ্যোগে ক্যান্সার রিসার্চের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় অনুষ্ঠানটি শেষ হয়।
বক্তব্য পর্বে অংশ নেন হর্ন্সবি কাউন্সিলের মেয়র ফিলিপ রাডক এও, সিনেটর মারিয়া কোভাচিক, নিউ সাউথ ওয়েলসের বহু সংস্কৃতির ছায়া মন্ত্রী মার্ক কুরে এমপি, নিউ সাউথ ওয়েলসের এমএলসি জাকি মানরো, কাউন্সিলর ক্যমেরন ম্যাক্ল্যান। প্যারামাট্রা এমপি ডোনা ডেবিনের পক্ষে প্যারামাট্রা লর্ড মেয়র পেয়রি এসবার বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন অবার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা. আয়াজ চৌধুরী এফআরএসিপি, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি ডা. আলী রেজা, শাপলা সালুক ক্লাবের সভাপতি ডা. মইনুল ইসলামসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। কাউন্সিলরদের মধ্যে ছিলেন কাউন্সিলর সাজেদা আক্তার, কাউন্সিলর শ্রীনি পিল্লামারি ও কাউন্সিলর সাবরিন ফারুকী।

স্টলের খাবার আয়োজনে বাংলাদেশীরা ছাড়াও অন্যান্য দেশের অধিবাসীরা উপস্থিত থেকে খাবার পরিবেশন করেন। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস একটি ভিডিও বার্তার মাধ্যমে ডা. লায়লা আরজুমানের সাথে উদ্যোগকে সফল করার জন্য এবং উদারতার সাথে ড্যাং করার জন্য সকলকে আহ্বান করেন।

উদয় ইনকের প্রেসিডেন্ট ডা. লায়লা আরজুমান বলেন, সংগৃহীত সম্পূর্ণ অর্থ অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলকে সহযোগিতার জন্য হস্তান্তর করা হবে। এটা আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস। ক্যান্সার একটি মরণব্যাধি, সম্মিলিতভাবে আমাদের এটিকে প্রতিরোধ করতে হবে। অস্ট্রেলিয়া ক্যান্সার কাউন্সিল দীর্ঘদিন যাবত অত্যন্ত সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত।

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
পাকিস্তানের আকাশ থেকে ভারতের রাফালকে টক্কর দেওয়া সেই বহুল আলোচিত যুদ্ধবিমান এবার কি উড়বে বাংলাদেশের আকাশে? ঠিকই শুনেছেন। তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান জানিয়েছেন, চীন থেকে ৪.৫ জেনারেশনের অত্যাধুনিক...
বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ‘কনজারভেশন অব আর্ট: নেসেসিটি চ্যালেঞ্জেস প্রোসপ্রেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আজ মঙ্গলবার ওসমান জামাল মিলনায়তনে...
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধানসম্মত নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছে সংস্থাটি। এ বিষয়ে...
লোডিং...

এলাকার খবর