বৈধ ভিসায় কুয়েতে গিয়ে অবৈধ হয়ে দেশে ফিরছে প্রবাসীরা

 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

২০২৪ সালে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন দেশের মোট ৩৫ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন। এসব প্রবাসীর মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছে। 

জানা গেছে, ভিসার ধরন ও স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকায় টাকা দিয়ে বৈধ ভিসা কিনে কাজ না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছে অনেক প্রবাসী। তারা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হয়ে দেশে ফিরছে। এছাড়া গ্রেপ্তারকৃতরা পুনরায় নতুন ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করার যোগ্যতাও হারাচ্ছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকেরা ব্যক্তিগত কাফিল/ স্পন্সরশিপের ভিসায় গৃহকর্মী ২০ নম্বর বা ছোট কোম্পানি ১৮ নাম্বার ভিসার অধীনে ৮ লাখ থেকে ১১ লাখ টাকার বিনিময়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে খাদেম ফ্রি (২০ নম্বর) ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে যাওয়ার কিছু দিন পরে মালিক (কাফিল) ওই কর্মীর  ইকামা (ভিসা) বসবাসের অনুমতি বাতিল করে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন। আবার স্থানীয় আইনে পালিয়ে যাওয়ার অভিযোগ করে কর্মীর বিরুদ্ধে মামলা করছে মালিকরা। এতে প্রবাসী কর্মী অবৈধ হয়ে যায়।

এছাড়া কুয়েতের স্থানীয় আইনে একজন নিয়োগকৃত কর্মী অন্য জায়গায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। এজন্য বাংলাদেশি বেশিরভাগ প্রবাসী অবৈধ হয়ে পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হয়। এতে করে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং ব্যক্তিগতভাবে ওই প্রবাসী বাংলাদেশি কর্মী ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

কুয়েতে ফ্রি ভিসা বলতে কিছু নেই। কিন্তু অনেকেই না জেনে দালালদের কথায় বিশ্বাস করে এসে প্রতারণার শিকার হচ্ছে। তাই বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার কথা চিন্তা করে বাংলাদেশ দূতাবাস কুয়েত এক বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের নতুন ভিসার ক্ষেত্রে শুধুমাত্র মালিক/ নিয়োগকর্তার জমাকৃত একক খাদেম (২০ নম্বর) ভিসা ও ছোট প্রাইভেট সেক্টরের (১৮ নম্বর) ভিসা সত্যায়নের আবেদন দূতাবাসে নেওয়া হবে।

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...

এলাকার খবর