টরন্টোতে রবীন্দ্রনাথ নিয়ে আনন্দময় আয়োজন 

আপডেট : ২১ মে ২০২৫, ০৩:৩০ পিএম

রবিচর্চা–র (টেগোর রিসার্চ সার্কেল, কানাডা) আয়োজনে গত ১৮ মে টরন্টোর নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্ববরেণ্য বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’। এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে ছিল মনোজ্ঞ আলোচনা। একই সাথে ছিল কবিগুরুর সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে রবিচর্চা-র প্রধান উদ্যোক্তা ডা. সঞ্জীব মুখার্জী স্বাগত ভাষণ দেন। দেবাঞ্জনা মুখার্জি ভৌমিকের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে সকল অংশগ্রহণকারীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন ড. দিলীপ চক্রবর্তী। 
আলোচনায় অংশ নেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় এবং গবেষক সুব্রত কুমার দাস। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শাহজাহান কামাল, ড. মমতাজ মমতা, মোনালিসা বড়ুয়া,  মিতুল দত্ত ও অনিন্দ্য ব্যানার্জী। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য থেকে আবৃত্তি করেন জনপ্রিয় বাচিকশিল্পী শেখর ই গোমেজ ও মুনিমা শারমিন। একক নৃত্য পরিবেশনায় ছিলেন দেবলীনা বসাক।

এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরাঞ্জলির কিশোর বয়সী শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করেন পারমিতা রায় ও দল। 

সামগ্রিকভাবে অনুষ্ঠানকে মর্যাদাবান করতে কিবোর্ডে ছিলেন রূপতনু শর্মা। বাঁশিতে ছিলেন সপ্তক ভদ্র ও তবলায় ছিলেন চিন্ময় কর। সামগ্রিক শব্দ পরিচালনায় ছিলেন মেহবুব।

রবিচর্চা (টেগোর রিসার্চ সার্কেল, কানাডা) আয়োজিত ‘রবিপ্রণাম’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনআরবি এবং বহুল প্রচারিত সাপ্তাহিক বাংলামেইল।

 

 

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
আয়োজকদের মতে, পুরো কার্যক্রমটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। আগত অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ঈদ উপহারের।
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর