সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজের মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সৌদি সময় আজ বাদ আসর রিয়াদের ইমাম তুর্কি জামে মসজিদে শাইখের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

একই সাথে সৌদি বাদশার নির্দেশনায় মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ সৌদি আরবের সকল মসজিদে গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের গায়েবানা নামায আয়োজিত হয়।

গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখ প্রায় চল্লিশ বছর ধরে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সবচেয়ে বড় অর্জন, তিনি দীর্ঘ ৩৫ বছর আরাফাতের ময়দানে খুতবা দিয়েছেন।

১৪০২ হিজরি থেকে ১৪৩৬ হিজরি। গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের আরাফার খুতবাগুলো অত্যন্ত সমৃদ্ধ ছিল। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন বড় মাপের আলেমে দ্বীন ও ইসলামি স্কলার হারাল।

শাইখ অন্ধ হওয়ার পরেও এত ইলম ও তথ্য মুখস্থ রাখতে পারতেন যা বিস্ময়কর। সারাজীবন অতিবাহিত করেছেন শিক্ষকতা, জ্ঞানচর্চা, গবেষণাকর্ম ও দাওয়াতি কাজে। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় বহু মাস্টার্স-পিএইচডির থিসিসে তত্ত্বাবধান করেন। বহুবার হজ্জ করেছেন তিনি।

জানা যায়, গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের উম্মাহর বড় বড় আলেমদের পক্ষ থেকে বদলি হজ্জ করেছেন। 

বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শেখ আব্দুল আজিজের পরিবার, সৌদি জনগণ এবং বৃহত্তর ইসলামী বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
আয়োজকদের মতে, পুরো কার্যক্রমটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। আগত অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ঈদ উপহারের।
দখল ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ বাদ রেখেই করতোয়া নদী খনন প্রকল্প অনুমোদন করেছে পানি উন্নয়ন বোর্ড। হুমকির মুখে পড়া নদীটি রক্ষায় পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে গেলে ১০ বছর আগে বেশ...
রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে সহজ অর্থায়ন নিশ্চিত করতে ইডিএফ ঋণের পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তে বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য খাতের রপ্তানিকারকেরা নির্ধারিত সীমার...
শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্থ হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত...
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, ২০২৫ সালে গড়ে তোলা দেড় বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনের ১৫ শতাংশের বেশি প্রকল্প এখন সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ৪০০...
লোডিং...

এলাকার খবর