চাঁদের পথে অর্ধেক দূরত্ব অতিক্রম করেছেন নাসার ৪ নভোচারী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র ঐতিহাসিক আর্টেমিস-২ মিশনের অধীনে গত ১ এপ্রিল চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে সংস্থাটির ৪ নভোচারী। আজ শনিবার নাসা জানিয়েছে, চাঁদের পথে ইতোমধ্যেই অর্ধেক পথ পাড়ি দিয়েছে নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি। 

বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টার দিকে 'নাসা আর্টেমিস' নামের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট এ তথ্য জানানো হয়। 

নাসা আর্টেমিস-এর ফেসবুক পোস্ট বলছে, 'আমরা অর্ধেক পথ পাড়ি দিয়েছি। এই পোস্টটি করার সময় পর্যন্ত, আর্টেমিস-২ মিশনটি চাঁদের পথে প্রায় অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে। নভোচারীরা সেখানে পৌঁছানোর পর একটি চন্দ্র ফ্লাইবাই (লুনার ফ্লাইবাই) সম্পন্ন করবেন এবং চাঁদের পৃষ্ঠ পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবেন।'

ওরিয়ন মহাকাশযানের সোলার অ্যারে উইং বা সৌর প্যানেলে থাকা ক্যামেরায় তোলা একটি ছবিও শেয়ার করেছে নাসা আর্টেমিস। ছবিতে মহাকাশযানের ডানার বিপরীতে দূরে ছোট বিন্দুর মতো চাঁদকে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, নাসা'র আর্টেমিস-২ মিশনের মাধ্যমে ৫৩ বছর পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা করেছে মানুষ। ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। 

মিশন কন্ট্রোল জানিয়েছে, গত ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণের পর ওরিয়ন মহাকাশযানটি এখন গভীর মহাকাশে চাঁদের দিকে ধাবিত হচ্ছে এবং এর সকল সিস্টেম ভালোভাবেই কাজ করছে।

আগামী ৬ এপ্রিল নভোচারীরা চাঁদের সবচেয়ে কাছাকাছি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে এবারের এই মিশনে নভোচারীরা চাঁদের পৃষ্টে অবতরণ করবেন না। বরং তাঁরা 'লুনার ফ্লাইবাই' সম্পন্ন করবেন। 'লুনার ফ্লাইবাই' বলতে চাঁদের খুব কাছ দিয়ে উড়ে যাওয়াকে বোঝায়। এক্ষেত্রে তাঁরা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে না।

'লুনার ফ্লাইবাই' সম্পন্ন করার মাধ্যমে নভোচারীরা নভোচারীরা চাঁদের উল্টো পিঠের (ফার সাইড) দুর্লভ ছবি তুলবেন এবং চাঁদের পৃষ্ঠের ভূতাত্ত্বিক গঠন এবং সম্ভাব্য অবতরণ স্থলগুলো পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি গভীর মহাকাশে মহাকাশযানের জীবন রক্ষাকারী ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করবেন।

আর্টেমিস-২ মিশনের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার রিড ওয়াইজম্যান। তাঁর সাথে রয়েছেন মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। এই যাত্রার মাধ্যমে ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে পৌঁছানোর রেকর্ড গড়বেন। 

এছাড়া আর্টেমিস-২ মিশনের নভোচারীরা ১৯৭০ সালে অ্যাপোলো ১৩-এর করা পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমের রেকর্ডটিও ভেঙে দেবেন বলে আশা করা হচ্ছে।

১০ দিনের এই মিশন শেষে আগামী ১০ এপ্রিল ওরিয়ন মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং প্রশান্ত মহাসাগরে অবতরণ (স্প্ল্যাশডাউন) করবে। এই মিশনের সফলতার ওপর ভিত্তি করেই পরবর্তী 'আর্টেমিস-৩' মিশনে মানুষকে সরাসরি চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা করছে নাসা।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর