চ্যাটজিপিটি নির্মাতার সাপ্তাহিক গ্রাহক সংখ্যা ৪০ কোটি ছাড়াল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

প্রতি সপ্তাহে এখন ৪০ কোটিরও বেশি গ্রাহককে এআই সেবা দিচ্ছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। গত ডিসেম্বরেও সংখ্যাটা ছিল ৩০ কোটি। অর্থাৎ, দু’মাসেই তাঁদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১০ কোটি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে  ওপেনএআই’র একজন মুখপাত্র।

মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করলেও এদের মধ্যে কতজন পেইড সাবসক্রাইবার এ বিষয়ে কিছুই জানায়নি ওপেনএআই। তবে তাঁদের এন্টারপ্রাইজ ব্যবহারকারীর সংখ্যাটা চলতি মাসেই (ফেব্রুয়ারিতে) ২ মিলিয়ন ছুঁয়েছে বলে জানা গেছে- অর্থাৎ, গত সেপ্টেম্বরের পর থেকে তাঁদের এন্টারপ্রাইজ গ্রাহকের সংখ্যা দ্বিগুণ হয়েছে। শুধু তাই নয়, বিগত ছয় মাসে ডেভেলপার কমিউনিটি’তেও ওপেনএআই’র ব্যবহারকারী সংখ্যা দ্বিগুণ হয়েছে। 

মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআই ২০২২ সালের নভেম্বরে তাঁদের এআই চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে আসার মাধ্যমে প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দেয়। এরপর থেকেই সাধারণ মানুষের মাঝে এআই প্রযুক্তি গ্রহণের প্রবণতা যেমন বৃদ্ধি পেতে থাকে তেমনি বিলিয়ন ডলার বিনিয়োগও আসতে থাকে এই খাতে। গত দু’বছরে চ্যাটজিপিটির ব্যবহারকারী বেড়েছে হু হু করে। আর এরই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে ওপেনএআই’র বাজারমূল্য ও নতুন বিনিয়োগ উত্তলোনের পরিমাণ।

তবে গতমাসে চীনের স্টার্টআপ ডিপসিক তাঁদের এআই চ্যাটবট ও উন্নত এআই মডেল নিয়ে এলে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ে ওপেনএআই’র মতো আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো। ভগ্নাংশ পরিমাণ খরচে তৈরি ডিপসিকের ‘আর১’ রিজনিং এআই মডেলটির আগমনে এআই খাতে ওপেনএআই, গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানগুলোর বিলিয়ন ডলার বিনিয়োগ প্রশ্নবিদ্ধ হয়ে উঠে। এই প্রেক্ষাপটে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির খবরটি প্রকাশ করে বিনিয়োগকারীদেরকে কিছুটা হলেও আশ্বস্ত করতে চাইছে ওপেনএআই। এআই খাতে তাঁরা যে ফুরিয়ে যায়নি, বরং আরও ভালোভাবে এগিয়ে যাচ্ছে সেটাই যেন আবারও ঘটা করে জানান দিল স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর