অ্যান্ড্রয়েডে গুগল অ্যাসিসট্যান্টের জায়গা নেবে জেমিনি

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম

অ্যান্ড্রয়েড ডিভাইসে এ বছরই গুগল অ্যাসিসট্যান্টের জায়গা নিতে চলেছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি। শুক্রবার (১৪ মার্চ) এক ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে আমেরিকান এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অনেককে গুগল অ্যাসিসট্যান্ট থেকে জেমিনি’তে আপগ্রেড করেছে তাঁরা। চলতি বছরের বাকি সময়টাতেও এই ধারা অব্যাহত থাকবে বলে ব্লগ পোস্টে জানিয়েছে গুগল।

২০২৫ সালের শেষ নাগাদ বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইলেই গুগল অ্যাসিসট্যান্ট ব্যবহারের সুযোগ আর থাকবে না। তখন এআই ব্যবহারের একমাত্র মাধ্যম হয়ে উঠবে জেমিনি। ব্লগ পোস্টে গুগল আরও বলেছে, ‘উপরন্তু, আমরা ট্যাবলেট, গাড়ি ও ফোনের সাথে যুক্ত হতে পারে এমন বিভিন্ন ডিভাইস যেমন হেডফোন ও ঘড়ি (স্মার্টওয়াচ) জেমিনি’তে আপগ্রেড করতে থাকব।’

জেমিনি’র মাধ্যমে গুগল চাইছে স্পিকার, ডিসপ্লে ও স্মার্টটিভিসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যে বা হোম ডিভাইসে আরও উন্নত, নতুন অভিজ্ঞতা প্রদান করতে। অর্থাৎ, এআই প্রযুক্তি কেন্দ্রিক গুগলের নানাবিধ উদ্ভাবনী সেবা অ্যাক্সেস করার একমাত্র মাধ্যম হয়ে উঠতে যাচ্ছে জেমিনি টুলটি।

গুগল আরও জানিয়েছে যে, আগামী কয়েক মাস তাঁরা ব্যবহারকারীদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করবে। তবে সে পর্যন্ত ফোন, ট্যাবলেট, স্মার্টঘড়িসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিসট্যান্ট ব্যবহার করা যাবে। 

অ্যাসিসট্যান্টকে চিরতরে বিলুপ্ত করার পূর্বে জেমিনি টুলের উন্নয়নে গুগল অনেক কাজ করেছে বলেও উল্লেখ করা হয়েছে ব্লগ পোস্টটিতে। বিশেষ করে যেসব গ্রাহকরা অ্যাসিসট্যান্ট টুলটির বিভিন্ন ফাংশনের ওপর নির্ভরশীল তাদের জন্য গুগল বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে। মিউজিক প্লে করা থেকে শুরু করে টাইমারের সাপোর্ট এবং স্ক্রিনলক থাকা অবস্থাতেও ডিভাইসে বিভিন্ন কাজ করার সুবিধা- এমন জনপ্রিয় বিভিন্ন ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জেমিনি টুলটিতে পেয়ে যাবেন।

অ্যাসিসট্যান্টকে সরিয়ে জেমিনি’কে নিয়ে আসার বিষয়ে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। গুগল তাঁদের পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনেই মূল ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট টুল হিসেবে জেমিনিকে নিয়ে এসেছে। সক্ষমতার দিক থেকে অ্যাসিসট্যান্টের তুলনায় জেমিনি অনেকটাই এগিয়ে বলে দাবি গুগলের। জেমিনি লাইভ ও ডিপ রিসার্চের মতো টুলের কল্যাণে জেমিনি থেকে বিভিন্ন উপায়ে সাহায্য নিতে পারবেন ব্যবহারকারীরা। 

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর