২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা ও বুচ 

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ২৮৬ দিন পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরলেন আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে তাদের বহনকারী মহাকাশযান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্র উপকূলে অবতরণ করে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই ফিরে আসা নিরাপদে হয়েছে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের একটি ক্যাপসুলে করে তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। সুনিতা ও বুচের সঙ্গে একই ক্যাপসুলে ফিরেছেন নাসার মহাকাশচারী নিক হগ ও আলেকজান্ডার গর্বুনভ। 

চারটি বিশেষ প্যারাসুটের সাহায্যে ফ্লোরিডা উপকূলে নামে মহাকাশচারীদের বহনকারী ক্যাপসুলটি। ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য শেয়ার করেছেন।  

এক্সে শেয়ার করা পোস্টে দেখা যায়, ফ্লোরিডা উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল তাদের বহনকারী ‘ক্রু ড্রাগন’ ক্যাপসুল। এরপর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যেন তারা খাপ খাইয়ে নিতে পারেন, সেজন্য প্রায় এক ঘণ্টা সময় নেয় নৌবাহিনীর উদ্ধারকারী দল।

ফ্লোরিডার উপকূল থেকে মহাকাশচারীদের নিয়ে টেক্সাসের হিউস্টন শহরে জনসন স্পেস সেন্টারের যান উদ্ধারকারীরা। পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজেদের বাড়িতে যেতে পারবেন না তাঁরা। কয়েক সপ্তাহ তাদের পর্যবেক্ষণে থাকতে হবে।

গত বছর জুনে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের তৈরি মহাকাশযান স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুচ। মহাকাশযানটিতে ত্রুটি দেখা দেওয়ায় সেখানে আটকা পড়েন তাঁরা। 

আটকা পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকে নানা পরিকল্পনা করতে শুরু করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার ওপর জোর দেন। অবশেষে ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরতে পেরেছেন সুনিতা ও বুচ।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর