ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি'র নতুন সংস্করণ চালু

আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:৫৪ পিএম

অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব এবং অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নতুন একটি সংস্করণ চালু করেছে দেশের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। যেখানে থাকছে আকর্ষণীয় ডিজাইন এবং আপগ্রেডের ফিচার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ডিজাইনের ইউজার ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন আরও পরিষ্কার ও আকর্ষণীয় ভিউয়িং এক্সপেরিয়েন্স। এখন সকল ডিভাইস থেকে এই প্লাটফর্মটি সহজে নেভিগেট করা এবং কনটেন্টের বিশাল সমাহার দেখা যাবে। ফলে খুব সহজেই পেয়ে যাবেন নিজের পছন্দের কনটেন্ট। 

প্রতিষ্ঠানটি বলছে, স্মার্ট সার্চ অপশন এবং পরিমার্জিত কনটেন্টের সংগ্রহ দর্শকদের নিজেদের প্রিয় শো, সিনেমা এবং লাইভ স্ট্রিমিং অপশন খুঁজে পেতে সহায়তা করবে। যা গ্রাহকের ব্রাউজিং সময় কমিয়ে সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করবে। অ্যাপে এখন একটি সম্পূর্ণ নতুন নেভিগেশন সিস্টেমের পাশাপাশি নতুন একটি ‘ডিসকাভার’ অপশন রয়েছে। যা কন্টেন্ট খুঁজে বের করার প্রক্রিয়াকে আগের চেয়ে সহজ করে তুলেছে। এছাড়া পেমেন্টের সুবিধার জন্য আনা হয়েছে সহজ সাবস্ক্রিপশন পদ্ধতি।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, ‘দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা এবং দর্শকদের পছন্দ প্রাধান্য দিয়ে আমরা টফিকে সম্পূর্ণ নতুন রুপে নিয়ে এসেছি। একইসাথে মাল্টি-ডিভাইস সুবিধার মাধ্যমে লোকাল এবং আন্তর্জাতিক কনটেন্ট অ্যাক্সেস করা এখন বেশি সুবিধাজনক। এই আপগ্রেডের মাধ্যমে কনটেন্ট সংগ্রহ আরও সমৃদ্ধ হয়েছে।’

টফিতে এখন প্রায় ৪ হাজার ঘন্টারও বেশি সময়ব্যাপী অন-ডিমান্ড এন্টারটেইনমেন্ট অপশন রয়েছে। বিশ্বব্যাপী জনপ্রিয় শো থেকে শুরু করে নিজস্ব ভাষায় সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক কন্টেন্ট দেখা যাবে। সাম্প্রতিক সময়ে ডাবিং করা কে-ড্রামা ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবং এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রামা ‘ফ্যামিলি বিজনিস’ এই প্ল্যাটফর্মে আরও বৈচিত্র্য এনেছে। ফলে প্রতিটি দর্শকই এখন তাদের পছন্দের কিছু না কিছু খুঁজে পাবেন এই প্লাটফর্মে।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
লোডিং...

এলাকার খবর