আপডেটেড এআই মডেল নিয়ে এল চীনের ডিপসিক

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম

চীনের এআই প্রতিষ্ঠান ডিপসিক তাঁদের ‘আর১’ (আর ওয়ান) এআই মডেলের একটি আপডেটেড বা উন্নত সংস্করণ নিয়ে এসেছে। এই রিজনিং এআই মডেলের উন্নত সংস্করণটি রিলিজ করা হয়েছে ডেভেলপার প্ল্যাটফর্ম হাগিং ফেসে। গত ২৮ মে (বুধবার) চীনের স্থানীয় সোশ্যাল মিডিয়া উইচ্যাটে ‘আর১’ এর আপডেটেড ভার্সন নিয়ে আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ডিপসিক।

উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করে ডিপসিক জানিয়েছে, এমআইটি লাইসেন্সের অধীনের তাঁরা আপডেটেড আর১ মডেলটি রিলিজ করছে এবং এটি বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে। তবে এতে বড় ধরণের কোনো আপডেট আনা হয়নি। ছোটখাটো কয়েকটি পরিবর্তন এনেই নতুন এই আপডেটেড সংস্করণটি রিলিজ করেছে ডিপসিক। 

হাগিং ফেস প্ল্যাটফর্মটিতে আর১-এর আপডেটেড সংস্করণ সম্পর্কিত বিস্তারিত তথ্যের উল্লেখ নেই। আছে শুধু কনফিগারেশন ফাইলস ও ওয়েট বা প্যারামিটার- এই দুটো আভ্যন্তরীণ ফিচারই একটি এআই মডেল কীভাবে সক্ষমতা সম্পর্কে ধারণা দেয়। 

‘আর১’ রিজনিং এআই মডেলের আপডেটেড ভার্সনটির ওয়েট হচ্ছে ৬৮৫ বিলিয়ন প্যারামিটার, এ দিক থেকে মডেলটি আগের ভার্সনের তুলনায় বেশ শক্তিশালী। তবে নতুন এই ভার্সনটি কনজ্যুমার-গ্রেড হার্ডওয়্যারে ব্যবহার করতে হলে মডিফিকেশনের প্রয়োজন পড়তে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক তাঁদের এআই অ্যাসিসট্যান্ট টুল ও ‘আর১’ রিজনিং এআই মডেলটি নিয়ে আসার মাধ্যমে এআই’র বাজারে রীতিমতো আলোড়ন তৈরি করে। ওপেনএআই, গুগল, মাইক্রোসফট, অ্যানথ্রপিক, এক্সএআই’র মতো প্রতিষ্ঠানগুলো যেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এআই মডেল তৈরিতে সেখানে তাদের ভগ্নাংশ পরিমাণ খরচে তৈরি হয়েছে ডিপসিকের ‘আর১’।

ওপেন-সোর্স (উন্মুক্ত উৎসের) এবং বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত ডিপসিক আর১ মডেলটি বাজারে আসার পর আমেরিকার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কয়েক দিনের মধ্যেই শেয়ার বাজারে ১ ট্রিলিয়ন ডলার হারায়, যার মধ্যে শুধু এনভিডিয়ার শেয়ারেই দরপতন হয় ৫৯৩ বিলিয়ন ডলার।

পরবর্তীতে আমেরিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ডিপসিক এআই-কে তাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ ঘোষণা করেছে। বেশ কয়েকটি দেশে ডিপসিকের ব্যবহার সীমিত করা হয়েছে, এমনকি নিষিদ্ধও করা হয়েছে কয়েকটি দেশে। কিন্তু এর পাশাপাশি অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আলিবাবার মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডিপসিকের এআই মডেলকে নিজেদের প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার করতেও শুরু করেছে।

তবে ডিপসিকের ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে চীনে। বিগত কয়েক মাসে চীনের এআই প্রযুক্তি খাতে ‘পোস্টার বয়’ হয়ে উঠেছে ডিপসিক এআই। সাম্প্রতিক সময়ে চীনের এআই প্রতিষ্ঠানগুলোতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যহারে বেড়েছে। শুধু তাই নয়, চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিবিষয়ক কোর্স।

তথ্যসূত্র: টেনক্রাঞ্চ, রয়টার্স, সিএনএন

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর