গ্রোক ২.৫ এআই মডেল এখন ওপেন-সোর্স, জানালেন ইলন মাস্ক

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই সম্প্রতি তাঁদের গ্রোক ২.৫ এআই মডেলটিকে ওপেন-সোর্স করে দিয়েছে। গতকাল শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে মাস্ক নিজেই বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি আগামী মোটামুটি ছয় মাসের মধ্যে গ্রোক ৩ মডেলটিকেও ওপেন-সোর্স (উন্মুক্ত উৎস) করার পরিকল্পনারও উল্লেখ রয়েছে তাঁর পোস্টে। 

গ্রোক ২.৫ এআই মডেলটিকে ওপেন-সোর্স করার অর্থ হচ্ছে, মডেলটির মূল উপাদানগুলোকে সকলের জন্য উন্মুক্ত করেছে এক্সএআই। এর ফলে কেউ চাইলে মডেলটিকে এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারে। 

অর্থাৎ, মডেলটির মূল কোড এখন ওপেন বা উন্মুক্ত- যেখানে প্রয়োজনীয় পরিবর্তন এনে গবেষণাসহ বিভিন্ন উদ্দেশ্যে একে ব্যবহার করা সম্ভব। এক কথায়, একজন ডেভেলপার চাইলে গ্রোক ২.৫ মডেলটির মূল উপাদান বা কোডকে প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর আগস্টে গ্রোক ২ এআই মডেলটি রিলিজ করে এক্সএআই। এর ছয় মাস পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা গ্রোক ৩ নিয়ে আসে। তবে এক্সএআই’র সাম্প্রতিকতম দুটি এআই মডেল হচ্ছে গ্রোক ৪ ও গ্রোক ৪ হেভি- যেগুলো গত মাসে (৯ জুলাই) উন্মুক্ত করেছে এআই স্টার্টআপটি।

২০২৩ সালের নভেম্বরে যাত্রা শুরু করা গ্রোক চ্যাটবটটি জেনারেটিভ এআই প্রযুক্তির জগতে ইতোমধ্যেই বেশ আলোড়ন তৈরি করেছে। বিশেষ করে ফিল্টারবিহীন কনটেন্ট তৈরি করে আলোচিত ও সমালোচিত দুই-ই হয়েছে গ্রোক। এই যেমন সম্প্রতি হিটলারের প্রশংসা করে সমালোচিত হয়েছে গ্রোক। 

গত সপ্তাহে গ্রোক চ্যাটবটের সাথে ব্যবহারকারীদের লাখ লাখ কথোপকথন প্রকাশ করেছে এক্সএআই। সেখানে দেখা গেছে, বোমা ও ফেনটালিন (ড্রাগ) তৈরি থেকে শুরু করে হত্যার পরিকল্পনার মতো সংবেদনশীল সব বিষয়ে ব্যবহারকারীদের সাথে আলোচনা করেছে বটটি। শুধু তাই নয়, তারকা ও পরিচিত ব্যক্তিত্বদের অশ্লীল ছবি জেনারেট করেও সমালোচনার শিকার হয়েছে ইলন মাস্কের গ্রোক।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর