এআই ফিচার নিয়ে মামলায় ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:১১ পিএম

যুক্তরাষ্ট্রে কিছু আইফোন ব্যবহারকারীকে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন সুবিধা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে হওয়া এক মামলার নিষ্পত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মঙ্গলবার জমা দেওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী, অ্যাপল কোনো ধরনের ভুল স্বীকার করেনি। তবে দীর্ঘ আইনি লড়াই এড়াতে ২৫ কোটি ডলার পরিশোধে সম্মত হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, অ্যাপল তাদের নতুন এআই প্রযুক্তি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নিয়ে অতিরঞ্জিত প্রচারণা চালিয়েছে। বিশেষ করে সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আরও উন্নত ও ব্যক্তিগত এআই সহকারী হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে সেই সুবিধাগুলো পাওয়া যায়নি।

সমঝোতা অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে যারা আইফোন ১৫ ও আইফোন ১৬ কিনেছেন, তারা ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

অ্যাপলের এক মুখপাত্র জানান, মামলাটি মূলত ‘অতিরিক্ত দুটি ফিচারের প্রাপ্যতা’ নিয়ে ছিল। তিনি বলেন, ‘আমরা বিষয়টির সমাধান করেছি, যাতে ব্যবহারকারীদের জন্য নতুন ও উদ্ভাবনী পণ্য তৈরির কাজে মনোযোগ দিতে পারি।’

গত সপ্তাহে সংশোধিত অভিযোগপত্রে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, অ্যাপল এমন কিছু এআই সুবিধার প্রচার করেছে, যা তখন ছিল না, এখনো নেই, এমনকি আগামী কয়েক বছরেও নাও আসতে পারে।

তাঁদের ভাষায়, ‘অ্যাপল যেসব এআই সুবিধাকে যুগান্তকারী উদ্ভাবন হিসেবে প্রচার করেছে, তার অনেকগুলোরই বাস্তব অস্তিত্ব ছিল না।’

আইনজীবীরা আরও দাবি করেন, ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়েই অ্যাপল দ্রুত এআই নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক অনেক দিন ধরেই নতুনত্বের অভাব নিয়ে সমালোচনার মুখে আছেন। মামলায় বলা হয়, অ্যাপল দাবি করেছিল যে নতুন সিরি সাধারণ ভয়েস সহকারী থেকে পূর্ণাঙ্গ ব্যক্তিগত এআই সহকারীতে রূপ নেবে। কিন্তু বাস্তবে সেই পরিবর্তন দেখা যায়নি।

বাদীপক্ষের অভিযোগ, আইফোন ১৬ বাজারে আনা হলেও এতে প্রতিশ্রুত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা ছিল না, আর উন্নত সিরিও আসেনি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর