ছবি থেকে সিনেম্যাটিক ভিডিও বানাবে এই ফোন

আপডেট : ০৮ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

স্থির ছবি থেকেই কয়েক সেকেন্ডে তৈরি করা যাবে সিনেম্যাটিক ভিডিও। এমন নতুন এআই প্রযুক্তি নিয়ে বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন ‘অনার ৬০০ ৫জি’ সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার।

৭ মে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই সিরিজের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার ও ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে ছিল প্রযুক্তিপণ্যের প্রদর্শনী, ফ্যাশন শো ও ডিজে পারফরম্যান্স।

নতুন সিরিজটির সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি সাধারণ স্থির ছবিকেও সহজে ভিডিওতে রূপ দিতে পারবেন। অনার জানিয়েছে, বিশেষ এআই প্রযুক্তির সহায়তায় ছবির ভেতরের মুহূর্তগুলোকে আরও জীবন্তভাবে তুলে ধরবে এই ফিচার।

অনুষ্ঠানে ল্যাং গুও বলেন, ‘প্রযুক্তি শুধু যন্ত্র নয়, এটি সৃজনশীলতারও অংশ। অনার ৬০০ সিরিজের এআই সুবিধাগুলো ব্যবহারকারীদের স্মৃতি আরও সুন্দরভাবে তুলে ধরতে সহায়তা করবে।’

স্মার্টফোনটির আরেকটি বিশেষ দিক হলো এর অত্যন্ত সরু বেজেল। অনার বলছে, মাত্র ০.৯৮ মিলিমিটার বেজেল ব্যবহার করা হয়েছে, যা স্মার্টফোন শিল্পে অন্যতম সরু ডিজাইন। ফোনের পেছনে রয়েছে কম্পোজিট ফাইবার ব্যাক ও ম্যাট মেটাল ফিনিশ। পাশাপাশি সুরক্ষার জন্য রয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। ভিডিও ধারণে রয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। কম আলোতেও ভালো ছবি তুলতে ব্যবহার করা হয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা’ প্রযুক্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: অনার

প্রসেসরের দিক থেকে প্রো সংস্করণে রয়েছে ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’ চিপসেট। অন্যদিকে সাধারণ সংস্করণে ব্যবহার করা হয়েছে ‘স্ন্যাপড্রাগন ৭ জেন ৪’। দীর্ঘ সময় ব্যবহারের জন্য দুই সংস্করণেই রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য যুক্ত করা হয়েছে ৮০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।

দেশের বাজারে অনার ৬০০ প্রো ৫জির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম সংস্করণের দাম রাখা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। সাধারণ সংস্করণের ৮ ও ২৫৬ জিবির দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা এবং ১২ জিবি ও ২৫৬ জিবির দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। ফোনগুলো অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট ও ব্ল্যাক, এই তিন রঙে পাওয়া যাবে।

একই অনুষ্ঠানে ‘অনার ৬০০ লাইট’ নামের আরেকটি মডেলও উন্মোচন করা হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৯৯৯ টাকা। আগামী ১৫ মে পর্যন্ত স্মার্টফোনগুলো প্রি-বুক করা যাবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর