বায়ুমণ্ডলে বিরল ‘স্প্রাইট’ ক্যামেরাবন্দী করলেন নাসা’র নভোচারী

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম

বায়ুমণ্ডলের বিরল এক ঘটনা ‘স্প্রাইট’ ক্যামেরাবন্দী করেছেন নাসা’র নভোচারী নিকোল আয়ার্স। আমেরিকা ও মেক্সিকোর ওপর দিয়ে প্রদক্ষিণকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনি ‘স্প্রাইট’ দেখতে পেয়েছেন, এবং অত্যাশ্চর্য এই ঘটনাটির আকর্ষণীয় একটি ছবিও তুলেছেন। পরবর্তীতে গত ৩ জুলাই নিজের এক্স অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন নাসা’র স্পেসএক্স ক্রু-১০ মিশনের এই নভোচারী। 

এক্স প্ল্যাটফর্মে স্প্রাইটের ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি অভিভূত। আজ সকালে আমরা যখন মেক্সিকো ও আমেরিকার ওপর দিয়ে যাচ্ছিলাম, তখন এই স্প্রাইটটি দেখতে পেলাম।’

নিজের পোস্টে তিনি স্প্রাইট সম্পর্কে ধারণাও দিয়েছেন। তিনি বলেন, ‘স্প্রাইট হলো এক ধরণের টিএলএ বা ট্রানজিয়েন্ট লুমিনাস ইভেন্টস, যা মেঘের ওপরে ঘটে থাকে এবং নিচে বজ্রঝড়ের তীব্র বৈদ্যুতিক কার্যকলাপের (অ্যাক্টিভিটিসের) কারণে তৈরি হয়। মেঘের ওপরে আমরা এখান থেকে সব কিছু বেশ ভালোভাবে দেখতে পাই, ফলে বিজ্ঞানীরা এই ধরণের ছবি ব্যবহার করে টিএলই-এর গঠন ও বৈশিষ্ট্য, এবং বজ্রঝড়ের সাথে তাদের (টিএলই) সম্পর্ক আরও ভালোভাবে বুঝতে পারেন।’  

স্প্রাইট কী, কীভাবে তৈরি হয়?
স্প্রাইট হচ্ছে লালচে-কমলা রঙের আলোর সংক্ষিপ্ত ঝলকানি যেটা মূলত মেঘের ওপরে পৃথিবীর বায়ুমণ্ডলে দেখা যায়। এটি সাধারণত বজ্রপাত বা বজ্রঝড় থেকে অনেক উঁচুতে মেসোস্ফিয়ারে (ভূমি থেকে ৫০-৮৫ কিলোমিটার ওপরে) ঘটে থাকে।

মেঘ থেকে মাটিতে আঘাত হানা শক্তিশালী পজিটিভ বজ্রপাতের কারণে তৈরি হয় স্প্রাইট। পজিটিভ বজ্রপাত বলার অর্থ হচ্ছে, এই ধরণের বজ্রপাতে মেঘ থেকে ভূমিতে পজিটিভ বা ধনাত্মক চার্জ ভূমিতে স্থানান্তরিত হয়। পজিটিভ বজ্রপাতের ফলে মেঘের ওপরে বায়ুমণ্ডলে একটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, যা সেখানকার নাইট্রোজেন গ্যাসকে উত্তেজিত করে তোলে এবং লালচে আলো উৎপন্ন করে। আর এটিই স্প্রাইট হিসেবে পরিচিত।

স্প্রাইট দেখতে কেমন হয়, কীভাবে দেখা যায়?
স্প্রাইট বিভিন্ন আকারের হতে পারে। কখনও এটি দেখতে জেলিফিশের মতো বড়, কখনও আবার স্তম্ভের মতো বা গাজরের মতো। স্প্রাইটের ওপরের অংশ সাধারণত লালচে-কমলা রঙের হয়ে থাকে এবং নিচের অংশ নীলচে ফিলামেন্ট বা শিরার মতো দেখায়।

স্প্রাইট চোখের পলকে ঘটে যায়- মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয় এটি। ফলে খালি চোখে এটি দেখতে পাওয়া সহজ নয়। বিশেষ করে বজ্রমেঘের আড়ালে থাকায় পৃথিবী থেকে খালি চোখে এটি দেখা বেশ কঠিন। স্প্রাইট ভালোভাবে দেখা যায় মহাকাশ থেকে। আর পৃথিবী থেকে একে স্পষ্ট দেখতে হলে চাই বিশেষ ক্যামেরার।

উল্লেখ্য, সাধারণ বজ্রপাত যেখানে উষ্ণ ও কর্কশ হয় সেখানে স্প্রাইট হচ্ছে ‘ঠান্ডা প্লাজমা’, যা দেখতে ফ্লুরোসেন্ট টিউবের মতো।

স্প্রাইটের বিষয়ে পাইলটরা বহু দশক ধরে বলে এসেছেন কিন্তু বিজ্ঞানীরা তা বিশ্বাস করেননি। পরবর্তীতে ১৯৮৯ সালে ঘটনাক্রমে স্প্রাইটের একটি ছবি ক্যামেরাবন্দী হয়। আর এরপর থেকেই বায়ুমণ্ডলীয় ঘটনা হিসেবে স্প্রাইট বিজ্ঞানীদের স্বীকৃতি পায়। 

তথ্যসূত্র: এক্স, লাইভ সায়েন্স, হিন্দুস্তান টাইমস

পৃথিবীর মতোই প্রাণধারণে সক্ষম এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ আবিষ্কার করেন। তাঁদের দাবি, গ্রহটির অবস্থান পৃথিবী থেকে ২৫ আলোকবর্ষ দূরে।...
মানুষের চাঁদ জয়ের গল্প নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই গল্প যেন একটু থমকে গিয়েছিল। প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদের পথে মানুষের যাত্রা। এই খবরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। আর সেই অভিযানের অভিজ্ঞতা...
চাঁদের চারপাশ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই মিশন শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, মহাকাশ নিয়ে মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ওরায়ন মহাকাশযানটি পুরো...
ইতিহাসের পাতায় এটি স্থান করে নেওয়ার মতো এক মুহূর্ত। নাসার আর্টেমিস-২ মিশন গতকাল চাঁদের প্রত্যাশিত ফ্লাইবাই সম্পন্ন করেছে। ওরিয়ন ক্যাপসুলে করে চার নভোচারী চাঁদের মাত্র ৪,০৬৭ মাইলের মধ্যে চলে...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর