বাংলাদেশের যে ২৪টি ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

বাংলাদেশের ২৪টির বেশি ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে ভারতে। দেশটির সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলাসংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ইউটিউব। এই ইউটিউব নিষেধাজ্ঞা এসেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক আন্তঃসীমান্ত সংঘাতের পরপরই। তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাবের গবেষণায় এ তথ্য জানা গেছে। 

এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে দেশের পরিচিত সংবাদমাধ্যম, স্বাধীন অনলাইন প্ল্যাটফর্ম ও সাংবাদিক এবং বিশ্লেষকদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। ভারতে ব্লকড ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে– যমুনা টিভি, একাত্তর টিভি, ডিবিসি নিউজ, সময় টিভি, বাংলাভিশন নিউজ, চ্যানেল আই, দ্য ডেইলি ইনকিলাব, দৈনিক আমার দেশ ও মোহনা টিভি। ভারতীয় আইপি এড্রেস থেকে এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে ইউটিউব জানায়, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি নির্দেশনার কারণে এই কনটেন্টটি বর্তমানে এই দেশে দেখতে পাওয়া যাচ্ছে না।’

ব্যক্তিগত বা সংশ্লিষ্ট যেসব চ্যানেল ভারত থেকে দেখা যাচ্ছে না, সেগুলোর মধ্যে রয়েছে– ইলিয়াস হোসেন, পিনাকী ভট্টাচার্য, কনক সরওয়ার, জাহেদুর রহমান, সুলতানা রহমান, জুলকারনাইন সায়ের, জ্যাকব মিল্টন, তাজ হাশমি, এনায়েত চৌধুরী, শাহেদ আলম ও বনি আমিনের চ্যানেল। এ ছাড়া স্বাধীন ও তথ্যমূলক প্ল্যাটফর্ম ফেস দ্য পিপল, দুরবিন নিউজ ডেইলি, কী কেন কীভাবে ও সিনে ব্রোস চ্যানেলগুলোও ব্লক করা হয়েছে। ডিজমিসল্যাবের স্বাধীনভাবে পরিচালিত পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে, এসব চ্যানেল ভারত থেকে দেখা যাচ্ছে না। 

ভিপিএন পরীক্ষার মাধ্যমে এসব তথ্য নিশ্চিত হয় ডিসমিসল্যাব। গত ৯ থেকে ১২ মে পর্যন্ত ডিসমিসল্যাব ভারতীয় সার্ভারে সংযুক্ত হয়ে ৫০টির বেশি বাংলাদেশি ইউটিউব চ্যানেল পরীক্ষা করে। ৯ মে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি ব্লক পাওয়া যায়। ১০ মে দেখা যায়, ডিবিসি নিউজ ও সময় টিভিও ভারত থেকে আর দেখা যাচ্ছে না। ভারতের দিল্লি ও কলকাতায় অবস্থানরত দুই সাংবাদিককে এসব ব্লক করা চ্যানেলের লিংক পাঠিয়ে বিষয়টি যাচাই করে ডিসমিসল্যাব। 

আর যেসব ব্যক্তি ব্লকের আওতায় পড়েছেন, তাদের অনেকে ইউটিউবের পাঠানো বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ১০ মে পিনাকী ভট্টাচার্য ইউটিউবের টেকডাউন নোটিশ শেয়ার করে জানান, ইলিয়াস হোসেন ও কানক সরওয়ারও একই পরিস্থিতির মুখে পড়েছেন। শাহেদ আলম ও জুলকারনাইন সায়েরসহ আরও কয়েকজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, তাদের পরিচালিত চ্যানেলও ভারত সরকার বন্ধ করে দিয়েছে। 

ফুসফুসের ক্যান্সার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বড় সাফল্য পেয়েছে ভারত। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য গোয়ায় সরকারি হাসপাতালগুলোতে এআই প্রযুক্তি ব্যবহার করে...
বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কার। এরই ধারাবাহিকতা বাংলাদেশে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ (kagoj.ai)। পাশাপাশি উন্মোচিত...
আজ বুধবার থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর করা হয়েছে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের আইনটি। তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব কমাতেই অভূতপূর্ব এই...
বিদেশ থেকে আগত প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত তাঁদের স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করার সুযোগ পাবেন। তবে ৬০ দিনের বেশি অবস্থান করলে মোবাইল ফোনের রেজিস্ট্রেশন...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর