যারা জরিমানা করেছে, তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নিল মাস্কের এক্স

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

এক্স প্ল্যাটফর্মে (পূর্বের টুইটারে) বিজ্ঞাপন প্রচার করা থেকে ইউরোপীয় কমিশনকে বিরত রেখেছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি। ব্লু টিক ব্যাজ ইস্যুতে গত শুক্রবার এক্স প্ল্যাটফর্মকে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করে ইউরোপীয় কমিশন। এরপর দু’দিন যেতে না যেতেই এক্সে বিজ্ঞাপন প্রচারের সুযোগ হারাল কমিশন।

এক্সের উচ্চপদস্থ এক কর্মকর্তা নিকিতা বিয়ার অভিযোগ করে বলেছেন যে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক সংস্থাটি শুক্রবারের জরিমানা সম্পর্কিত পোস্ট প্রচারের জন্য তাঁদের বিজ্ঞাপন প্রচার পদ্ধতিতে বিদ্যমান একটি  ‘ত্রুটির সুযোগ’ নেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, ‘মনে হচ্ছে আপনারা (ইউরোপীয় কমিশন) বিশ্বাস করেন যে বিজ্ঞাপন প্রচারের নিয়মগুলো আপনাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনাদের বিজ্ঞাপন অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে।’

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বিবিসি নিউজকে বলেছেন যে, কমিশন ‘সবসময় সৎ উদ্দেশ্য নিয়েই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে।’

উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মের ওপর আরোপিত শুক্রবারের জরিমানটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সেবা আইনের (ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের) অধীনে প্রথম শাস্তিমূলক ব্যবস্থা। 

ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এক্স প্ল্যাটফর্মের ব্লু টিক ব্যবস্থাটি ‘প্রতারণামূলক’, কেননা প্রতিষ্ঠানটি ‘সত্যিকার অর্থে ব্যবহারকারীদের যাচাই করছে না।’ উল্লেখ্য, ব্লু টিক আছে এমন অ্যাকাউন্টগুলো সাধারণ ব্যবহারকারীদের কাছে বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে, এই প্রতারণা ব্যবহারকারীদের ছদ্মবেশে প্রতারণার মতো বিভিন্ন ধরণের জালিয়াতির সম্মুখীন করে। পাশাপাশি তাদেরকে প্রতারক চক্রের বিভিন্ন ধরণের কারসাজির শিকার হওয়ার ঝুঁকিতে ফেলে।’

সংস্থাটি আরও দাবি করেছে যে, এক্স প্ল্যাটফর্ম তাঁদের বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রে স্বচ্ছতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে এবং গবেষকদেরকে পাবলিক ডেটা অ্যাক্সেসের সুযোগ দিচ্ছে না।

উল্লেখ্য, ব্লু টিকমার্ক সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এক্সকে ৬০ দিনের সময় বেঁধে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তর দিতে ব্যর্থ হলে আরও বড় শাস্তির সম্মুখীন হতে হবে মাক্সের এক্স প্ল্যাটফর্মকে।

১২০ মিলিয়ন ইউরো জরিমানা ঘোষণার পর ইলন মাস্ক এক্সে পোস্ট করে বলেন যে, ‘ইইউ বিলুপ্ত হওয়া উচিত’। এছাড়া ইইউ’র কার্যকলাপ ও আচরণকে ফ্যাসিবাদের সাথে তুলনা করা হয়েছে এমন একটি পোস্ট রিটুইটও করেছেন মাক্স।

এক্স প্ল্যাটফর্মকে জরিমানা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সুরে কথা বলেছে আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। তাঁদের অভিযোগ, ইইউ নিয়ন্ত্রক সংস্থাটি মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং সেন্সর করছে। এরই সাথে বলা হয়েছে যে, ‘অনলাইনে আমেরিকানদের সেন্সর করার দিন শেষ হয়ে এসেছে।’ 

তথ্যসূত্র: বিবিসি

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর