কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে জার্মানির মিশন শুরু

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৫৬ এএম

বিশ্বকাপ ফুটবলে নবাগত দল কুরাসাওয়ের জালে ৭ বার বল জড়িয়ে গোল উৎসব করেছে জার্মানি। ৬ মিনিটে এনমেচার গোল দিয়ে শুরু। এরপর একে একে গোল করেন নিকো, জামাল মুসিয়ালা, ব্রাউন, ডেনিজ। জোড়া গোল কাই হাভার্টজের।

জার্মানির কাছে কুরাসাও হারবে এটা প্রত্যাশিত ছিল। তবে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির জালে কুরাসাও বল জড়াবে, এটা অভাবনীয় ছিল। লিভানো কোমেনেনসিয়া কুরাসাওয়ের পক্ষে একমাত্র গোলটি করেন।        

১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও। ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারাই দেশটির জন্য বিশাল পাওয়া। বড় উৎসবের উপলক্ষ। হার-জিত মুখ্য না কুরাসাওয়ের কাছে। জার্মানির জালে গোল দিয়ে উৎসবটা আরো রঙিন করাতেই তাদের আনন্দ।

৭ গোল হজমের পরও লড়াকু মানসিকতার জন্য ম্যাচ শেষে সমর্থক ও প্রতিপক্ষের সাধুবাদ পেলেন কুরাসাওয়ের ফুটবলাররা।

নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান। দুইবার পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক এশিয়ার দেশটির।
ফিফা বিশ্বকাপে নিজেদের গ্রুপ ই’র প্রথম ম্যাচে আজ নবাগত কুরাসাওয়ের বিপক্ষে লড়বে জার্মানি। ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায়।
হেক্সা মিশনের শুরুতে আজ মরক্কোর কাছে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল সমর্থকরা। তবে কোচ কার্লো আনচেলত্তি এখনই হাল ছেড়ে দিতে নারাজ। প্রথম ম্যাচেই তো...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাইলট ও আরোহীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে...
লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে দুই দেশ। এছাড়া, ইরানি বন্দরগুলো থেকে তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ-অবরোধ।
টেক্সাসের ডালাস স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন। গ্রুপ এফ’র প্রথম ম্যাচে আজ তাঁদের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। বাংলাদেশ সময় (রোববার) দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর