যুদ্ধের ছায়ায় বিশ্বকাপ, মাঠের লড়াইয়ের আগে রাজনৈতিক চাপে ইরান

ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে–আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার এই স্লোগানের সত্যিকার পরীক্ষা সোমবার। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় আয়োজক যুক্তরাষ্ট্রে, ইরানি দলের সফর নিয়ে জটিলতা আর যুদ্ধের অস্থিরতা। এ পরিস্থিতিতে মানসিক চাপে ইরানের ফুটবলাররা। 

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:৫০ এএম

ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে–আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার এই স্লোগানের সত্যিকার পরীক্ষা সোমবার। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় আয়োজক যুক্তরাষ্ট্রে, ইরানি দলের সফর নিয়ে জটিলতা আর যুদ্ধের অস্থিরতা। এ পরিস্থিতিতে মানসিক চাপে ইরানের ফুটবলাররা। 

ইতিহাসে প্রথমবার এমন বিশ্বকাপ দেখবে সবাই, যেখানে আয়োজক দেশ আর অংশগ্রহণকারী দেশ প্রতিদিনই একে অপরের সাথে গোলাবিনিময় করছে। নজিরবিহীন এ পরিস্থিতিতে ইরান দলের বিশ্বকাপে অংশগ্রহণ থেকে শুরু করে প্রস্তুতি পর্ব, সবকিছুই অনিশ্চয়তায় ভরা।  

বিশ্বকাপ শুরুর আগে ইরানের অংশগ্রহণ নিয়ে কম জল ঘোলা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা ঝুঁকির কারণে প্র্যাকটিস ভেন্যু মেক্সিকোতে নিতে বাধ্য হয়েছে ইরান। লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচ শেষে দ্রুত ফিরতে হবে মেক্সিকোতে। পরবর্তী ম্যাচগুলোর জন্যও এই ক্লান্তিকর যাত্রা করতে হবে তাদের।

শুধু তাই নয়, ইরান ফুটবল বোর্ডের সভাপতি মেহেদি তাজসহ অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে অনেক ইরানির বসবাস। কিন্তু, সেখানে ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে জোরালো জনমতের কারণে স্টেডিয়ামে উত্তেজনার শঙ্কা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেও ইরানের পতাকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখায় স্থানীয়রা।

এদিকে সমকামীদের অধিকারের সমর্থনে ইরান ও মিশরের ম্যাচটিকে প্রাইড ম্যাচ ঘোষণা করেছে সিয়াটল কর্তৃপক্ষ। যা ইরান ও মিশরের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দুদেশেই প্রতিবাদের ঝড় উঠেছে।

বিশ্লেষকদের শঙ্কা, ভিসা জটিলতা, যাতায়াতের ধকল ও মাঠের বাইরের রাজনৈতিক চাপ ইরানের খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতির ওপর বিরূপ প্রভাব ফেলবে। তাই ইরান দলের শোচনীয় পরিস্থিতি ফিফার ঐক্যের বার্তাকে কতটুকু সমুন্নত রাখছে সেই প্রশ্ন ফুটবল ভক্তদের।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর