ফুটবল বিশ্বকাপ ২০২৬

নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন শুরু আজ, প্রতিপক্ষ জাপান

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১:৪৩ এএম

টেক্সাসের ডালাস স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন। গ্রুপ এফ’র প্রথম ম্যাচে আজ তাঁদের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। বাংলাদেশ সময় (রোববার) দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচ। 

নেদারল্যান্ডস দলটার নাম উঠলেই আলোচনায় আসে টোটাল ফুটবল- যে তত্ত্বটা ফুটবল দর্শনকেই বদলে দিয়েছে। গেল আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এক মহাকাব্যিক লড়াইয়ের পর থামতে হয়েছিল ভ্যান ডাইক, গ্যাকপো, ডিপাইদের। পেনাল্টি শুট আউটে হারের সেই ক্ষত মেটানোর চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে তাদের ২০২৬ বিশ্বকাপ ফুটবল। 

বিশ্বকাপ মিশনে এবারও রক্ষণে দলের কাণ্ডারি ভ্যান ডাইক। ডামফ্রিজও নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন। মাঝমাঠ ও আক্রমণভাগে ডি ইয়ং, গ্যাকপোদের পাশাপাশি ডিপাই, রেইন্ডারসদের ওপরই থাকবে মূল ভরসা।

গ্রুপ এফের প্রথম ম্যাচে জাপানের সাথে লড়াইয়ের আগে বেশ আত্মবিশ্বাসী নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমান। 

তিনি বলেছেন, বিশ্বকাপ মানেই বাড়তি চাপ। আমরা হয়তো ফেভারিটের লিস্টে থাকি না। কিন্তু অন্যদের মতো আমাদের লক্ষ্য একই। আর সে স্বপ্ন পূরনে প্রথম থেকেই সেরাটা দিতে প্রস্তুত আমরা।

নেদারল্যান্ডস ইউরোপের বড় দল হলেও কোন অংশে পিছিয়ে নেই জাপান। গেল আসরে জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছে তাঁরা। এবার আরও এক ইউরোপিয়ান জায়ান্টকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবে সামুরাই ব্লুরা।

জাপানের হেড কোচ হাজিমে মরিয়াসু বলেন, কঠিন গ্রুপে পড়েছি। প্রথম ম্যাচ জিততে পারলে কিছুটা হলেও চাপ কমবে। সে সঙ্গে দলে আত্মবিশ্বাস বাড়বে। নেদারল্যান্ডসের বিপক্ষে কোন ভুল করতে চাই না।

ফিফা বিশ্বকাপে নিজেদের গ্রুপ ই’র প্রথম ম্যাচে আজ নবাগত কুরাসাওয়ের বিপক্ষে লড়বে জার্মানি। ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায়।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন কাতারের। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বুয়ালেম খুখির শেষ মুহূর্তের গোলে ড্র নিশ্চিত করে কাতার। ১টি করে ম্যাচ খেলে, বি-গ্রুপের...
ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেল না ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলো সেলেসাওরা। গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো,  নামের প্রতি সুবিচার করেছে। ব্রাজিলকে রুখে...
খুলনার দৌলতপুরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্রের মসজিদে নামাজ আদায় চালু থাকলেও, মুসল্লিদের আতঙ্ক কমছে না। এখানেই রোববার ফজরের নামাজ শেষে কোরআন পড়া অবস্থায় গুলিবিদ্ধ হন মসজিদের সেক্রেটারি লোকমান...
হেক্সা মিশনের শুরুতে আজ মরক্কোর কাছে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল সমর্থকরা। তবে কোচ কার্লো আনচেলত্তি এখনই হাল ছেড়ে দিতে নারাজ। প্রথম ম্যাচেই তো...
ক্লাউডক্যাম্প বাংলাদেশ ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারের বেশি তরুণ প্রযুক্তি উদ্ভাবক অংশ নেন। আয়োজকরা জানান, সাড়ে তিন হাজারের বেশি...
ইসলামী ব্যাংকের পর্ষদ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। চলমান অস্থিরতা মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...

এলাকার খবর