নেইমারকে নিয়ে শঙ্কা বাড়ছে, গ্রুপ পর্বে খেলা অনিশ্চিত

আপডেট : ১৬ জুন ২০২৬, ০২:৩০ পিএম

নেইমারকে নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি প্রথম ম্যাচে। চোট সারিয়ে ব্রাজিলের হয়ে কবে মাঠে নামতে পারবেন, তা-ও অনিশ্চিত।

একাধিক সংবাদমাধ্যম বলছে, মনে করা হচ্ছে, নেইমারকে গোটা গ্রুপ পর্বেই পাবেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সোমবার নেইমারের কাফ মাসলের চোটের পরীক্ষা করানো হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন পরীক্ষার ফল নিয়ে মুখ খোলেনি। তবে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনে এখনও সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছে না ৩৪ বছরের ফুটবলারকে। ব্রাজিলের মেডিকেল স্টাফেরা নেইমারের পরিস্থিতির উপর নজর রাখছেন। তাঁরা ঝুঁকি নিতে চাইছেন না। তেমন মনে করলে তাঁকে গোটা গ্রুপ পর্বেই খেলানো হবে না।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পান নেইমার। তাঁর ‘গ্রেড টু’ চোট লেগেছে। তা-ও অভিজ্ঞতার কথা ভেবে তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন আনচেলোত্তি।

ব্রাজিলিয়ান তারকা এখনও পুরো দমে অনুশীলন করতে পারছেন না। জিম করার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে চিকিৎসকদের। ধীরে ধীরে উন্নতি করছেন। অনুশীলনে স্বচ্ছন্দে পুরো ৯০ মিনিট খেলতে পারলে তবেই নেইমারকে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল শিবির। তাঁকে মূলত নকআউট পর্বের জন্যই ভাবা হচ্ছে।

আগামী শুক্রবার ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ২৪ জুন খেলতে হবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। কোনও দলই খুব কঠিন প্রতিপক্ষ নয়। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পরও তাই কিছুটা স্বস্তিতে ব্রাজিল শিবির। এই দুই ম্যাচের পরিকল্পনাতেই নেইমারকে রাখেননি আনচেলোত্তি।

বিশ্বকাপ ধরে রাখার মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। চোট থেকে ফেরা মেসি ও গোলকিপার মার্টিনেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। কানসাস সিটির অ্যারোহেড...
ফিফা বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়ে নবাগত কেপ ভার্দের চমক। আফ্রিকান দেশটির গোলকিপার ভজিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ গোলশূন্য ড্র। অন্যদিকে, ১-১ সমতায় শেষ হয়েছে বেলজিয়াম-মিশর লড়াই।
ফিফা বিশ্বকাপে সৌদি আরবের চমক। সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছে এশিয়ার দলটি।
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা চলছে। খেলার গতি ও ছন্দ নষ্ট হওয়ায় বিরক্ত ফুটবলার ও কোচরা। এর পেছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে, যা নিয়ে নিন্দাও জানিয়েছেন অনেকেই।
সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তিনি প্রেমে পড়ার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছিলেন! এরপরই তাঁর সেই পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা। এবার এই আবহের...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথকেই ‘আমার দেশ’ পত্রিকা অনুসরণ করল বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২...
পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন তাঁকে আটক করা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন—বেনজীর আহমেদকে কি আদৌ বাংলাদেশে ফিরিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর