ছেলের ব্যাটিং দেখে আজ গর্বিত হবেন সামারাবিক্রমার বাবা?

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:১১ পিএম

জয়টা বড্ড প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। বিশ্বকাপের একমাত্র দল হিসেবে জয়হীন থাকতে কার-ই বা ভালো লাগে?

আসলেই তাই হয়েছিল। যে শ্রীলঙ্কা বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে ভারত এসেছে, নেদারল্যান্ডসের মতো দল পর্যন্ত যেখানে অন্তত একটা ম্যাচ জিতেছে, লঙ্কানদের জয়ের খাতাটা শূন্যই পড়েছিল। হয়তো আজকেও সে খাতার প্রথম পৃষ্ঠা ভরত না। হয়তো আজকেও দক্ষিণ আফ্রিকার মতো শ্রীলঙ্কাকেও চমকে দিত ডাচরা।

কিন্তু তা হয়নি। তা হয়নি সাদিরা সামারাবিক্রমার কারণেই। ঠাণ্ডা মাথায় যেভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছালেন, তাতে যেকোনো ক্রিকেটারই এই পাঠ নিতে পারেন – যে ধীরগতির উইকেটে টপ অর্ডার ব্যর্থ হলেও কীভাবে মাথা ঠান্ডা রেখে সফলভাবে রান তাড়া করা যায়। শ্রীলঙ্কা যে আজ ম্যাচ জিতল, তা তো সামারাবিক্রমার ১০৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসটার কারণেই।

এই ইনিংস দেখে দুজন মানুষ সবচেয়ে বেশি খুশি হবেন। এক – সামারাবিক্রমার বাবা রোশান সামারাবিক্রমা, দুই – সাবেক লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। গত এক সপ্তাহ ধরে জয়াবর্ধনে নাকি সামারাবিক্রমার ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন। ওদিকে রোশান সামারাবিক্রমা সাবেকি ধাঁচের মানুষ। আধুনিক ক্রিকেটের স্কুপ শট, রাম্প শট – এগুলো পছন্দ করেন না মোটেও। কেতাবি ঢংয়ে ধীরস্থির মস্তিষ্কে খেলা ইনিংস দেখেই শান্তি পান তিনি – জানিয়েছিলেন খোদ সাদিরা সামারাবিক্রমাই।

আজ সাদিরা সামারাবিক্রমার এই ইনিংস দেখে নিঃসন্দেহে বাবা ও ‘আইডল’ দুজনের বুকই গর্বে ফুলে উঠবে, নিশ্চিত!

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
আগে থেকেই অনেকে ধারণা করেছিলেন, সরে যেতে পারেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। অবশেষে আজ তা-ই হলো। লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ...
এসএলসির নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়ে হয়েছে আজ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, কমিটির কিছু সদস্য নিজেদের মেয়াদ পূর্ণ করতে চান। কিন্তু সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ...
এতদিন আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ নয় নম্বর পর্যন্ত থাকা দেশগুলোর বিপক্ষে জিতলেই বোনাস পেতেন লঙ্কান ক্রিকেটাররা। কিন্তু এখন আর সেই নিয়ম বলবৎ রাখছে না এসএলসি। নতুন কাঠামো অনুসারে, বোনাস পাওয়া যাবে শুধু...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর