সাকিবরা যখন বাসায় বসেছিলেন, তখন খাবার ডেলিভারি করে টিকেছিলেন তিনি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৩০ এএম

তখন বাসায় বসে থাকারই কথা। ঘোর করোনাকাল তখন, চলছে লকডাউন। কিন্তু ফন মিকেরেনের বসে থাকার উপায় ছিল না। দুটো খেয়ে-পরে বেঁচে থাকার ইচ্ছা, আর ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসার জোরে খেটে মরতেন দিনভর। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল সমারসেটের সঙ্গে চুক্তি শেষ হয়েছে মাত্র, কেউ তাঁকে আর দল ভেড়ায়নি। কাজ নেই কর্ম নেই – টিকে তো থাকতে হবে?

বেঁচে থাকার তাড়নায় খাবার ডেলিভারি করার প্রতিষ্ঠান ‘উবার ইটস’-এ নাম লেখান। মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়ে যা কামাই করতেন, সেটা দিয়েই চলত তাঁর দিন। ক্রিকেটে আদৌ ভবিষ্যৎ আছে কি না, নিশ্চিত ছিলেন না। তবে খেলাটার প্রতি ভালোবাসার জোর ছিলই, যে কারণে বাড়তি সময়টা ব্যয় করতেন নিজেকে ফিট রাখার জন্য, ক্রিকেটীয় দক্ষতায় উন্নতি আনার জন্য। বলা হচ্ছে ডাচ পেসার পল ফন মিকেরেনের কথা। গত রাতে বাংলাদেশকে হারানোর পথে যিনি হয়েছেন ম্যাচ সেরা।

শান্ত, সাকিব, মুশফিককে আউট করে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের শিরদাঁড়া নিজেই ভেঙেছেন, পরে তাসকিনকে আউট করে শেষ করেছে বাংলাদেশের লড়াই করার শেষ সম্বলটুকুও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কয়েকদিন আগে পাওয়া ঐতিহাসিক জয়েও এইডেন মার্করামকে আউট করেছিলেন, যে মার্করাম ঠিক আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তুলে বোলারদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন।

কলকাতায় ঝড় উঠেছিল গত রাতেও। ফন মিকেরেনদের কমলা-ঝড়!

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটিতে যুক্ত হয়েছেন নতুন দুই মুখ। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব...
তাতে শেষ দুই ওভারে জয়ের জন্য ২৯ রানের সমীকরণ পাকিস্তানের সামনে। ম্যাচের পাল্লা তখন নেদারল্যান্ডসের দিকেই হেলে। এমন পরিস্থিতি পাকিস্তানের ত্রাণকর্তা রূপে হাজির হন ফাহিম আশরাফ। লোগান ফন বেকের করা...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে রীতিমত ঝড় তুলেছেন ভারতের বৈভব সুরিয়াভানসি। ইংল্যান্ডের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ওপেনার।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর