নিজেকে ফিরে পেলেন ফারুকি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৩৬ পিএম

তামিম ইকবালের ‘দুঃস্বপ্ন’ বলে বিশেষ পরিচিতি আছে তাঁর। যখনই দুজন মুখোমুখি হয়েছেন, ব্যক্তিগত লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন ফজলহক ফারুকিই। তাই তামিম যখন বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না, তামিমের পাশাপাশি হাসিঠাট্টা করা হয়েছে ফারুকিকে নিয়েও। ওই যে, তামিম খেললে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ে একটা উইকেট অন্তত বরাদ্দ থাকত তাঁর নামে, এবার তাহলে সেটাও হবে না – যেন এক তামিমকে ছাড়া কাউকে আউট করার সামর্থ্যই নেই এই বাঁহাতি পেসারের!

টুর্নামেন্ট যতই এগোচ্ছিল, সমর্থকদের মশকরাই একটু একটু করে বাস্তবে রূপ নিচ্ছিল যেন। দুর্দান্ত ফর্মে থাকা ফজলহক ফারুকির দেখা পাচ্ছিল না বিশ্বকাপ। এমনকি দলগত রসায়ন ও পিচের বাহানায় পাকিস্তানের বিপক্ষে তাঁকে একাদশেই জায়গা দেওয়া হয়নি। ফারুকি কি তাহলে আফগান একাদশের অবিচ্ছেদ্য অংশ নন আর? প্রশ্ন ছিলই।

পরের ম্যাচেই সব প্রশ্ন থামিয়ে দিয়েছেন এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেই আগুনে বোলিংয়ে স্তব্ধ করেছেন করুনারত্নে-আসালাঙ্কাদের। পুনের পিচে রানবন্যা হয়, এমনকি ম্যাচের আগে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও বলেছিলেন, ব্যাটসম্যানদের জন্য স্বপ্নের পিচ পুনে। সেই স্বপ্নের পিচেই ১০ ওভার বল করে মাত্র ৩৪ দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের দুঃস্বপ্ন উপহার দিয়েছেন ফারুকি।

ম্যাচ জয়ের ভিত তো সেখানেই গড়ে তুলেছিল আফগানিস্তান!

বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর