অধিনায়ক এমন করলে বাকিদের কী হবে?

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:২২ পিএম

প্রথম চার ম্যাচে দুর্দান্ত শুরু নিউজিল্যান্ডের। ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুরু, এরপর নেদারল্যান্ডস, বাংলাদেশ বা আফগানিস্তানকে নাকানি-চুবানি খাইয়েছে দলটি। ভারতের বিপক্ষে প্রথম থমকাতে হয়েছ তাদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার ফর্ম ফিরে পেয়েছিল নিউজিল্যান্ড। প্রায় চার শ ছোঁয়া লক্ষ্যটাও নাগালে ছিল দলটির। কিন্ত গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে স্বস্তি উবে গেছে তাদের। ১৯০ রানে হেরেছে নিউজিল্যান্ড।

এত বড় হারের দায় এককভাবে কারও নয়। এমনিতেই চোট সমস্যায় ভুগছে নিউজিল্যান্ড। মূল অধিনায়ক কেইন উইলিয়ামসন চোটে পড়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করা লকি ফার্গুসন চোটে। চোটে পড়েছেন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানও।

এর মধ্যেই গতকাল ম্যাচের মধ্যে পেসার ম্যাট হেনরি হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠ ছেড়েছেন। জিমি নিশামও ব্যাথা পেয়েছিলেন। কিন্তু নামানোর মতো বদলি ফিল্ডার না থাকায় মাঠেই ছিলেন নিশাম। ব্যাথা পাওয়া হাত নিয়েই বোলিং করেছেন।

এর মাঝেও ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের ব্যর্থতা চোখে পড়ার মতো। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে চায় না জেনেও তাদের আগে ব্যাট করতে পাঠিয়েছেন। এরপর হেনরি আর ফিরতে পারবেন না জানা ছিল তাঁর। ফলে স্লগ ওভারে বোলার সংকট হতো। ওদিকে দক্ষিণ আফ্রিকা শেষ ওভারেই বেশি ভয়ংকর।

এরপরও ৪০ ওভারের আগেই ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মিচেল স্যান্টনারদের বেশিরভাগ ওভার শেষ করে ফেলেছেন ল্যাথাম। স্লগ ওভারে জিমি নিশাম ও গ্লেন ফিলিপসের ওপর আস্থা রেখেছেন। স্লগ ওভার স্পেশালিস্ট হলেও এবার বিশ্বকাপে শুরু থেকে দলে জায়গা পাননি নিশাম। অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেদারসে রান দিয়েছিলেন নিশাম।

ওদিকে স্লগ ওভারে ১২-এর ওপর রানরেটে রান করা ক্লাসেন, ডুসেন, মিলারদের সামনে খন্ডকালীন অফস্পিনার ফিলিপসকে বোলিং করানো বোকামি। নিশাম ও ফিলিপসকে ৪০ ওভারের আগেই বল করিয়ে বোলার ঘাটতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করে নেওয়া উচিত ছিল অধিনায়কের।

স্লগওভারে নিশাম ৩ ওভারে ৪৮ রান দিয়েছেন। একমাত্র ওভারে ফিলিপস দিয়েছেন ১৮ রান। ওদিকে স্যান্টনার ২ ওভারে দিয়েছেন ১০ রান। তাঁর ও বোল্টের বলেই যা একটু অস্বস্তিতে ছিলেন মিলাররা।

ব্যাটিংয়েও ব্যর্থ ল্যাথাম। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে রান পাওয়া ল্যাথাম এরপর থেকেই ফর্মে নেই। গতকাল ৩৫৮ রানের লক্ষ্যে যখন নেমেছেন, তখন লক্ষ্য আরও কঠিন হয়ে গিয়েছিল। সে পরিস্থিতিতে দলকে আরও বড় বিপদে রেখে গেছেন। ১৫ বলে মাত্র ৪ রান করে ফিরেছেন।

হঠাৎ করেই সেমিফাইনালে না যাওয়ার শঙ্কায় আছে নিউজিল্যান্ড। আগামী ম্যাচে পাকিস্তানকে না হারালে মহা বিপদে পড়ে যাবে তারা। অধিনায়ক কেইন উইলিয়ামসন সে ম্যাচে ফিরতে পারবেন কিনা, তা বলা যাচ্ছে না। এমন অবস্থ্যা ল্যাথামের ফর্ম নিউজিল্যান্ডের জন্য শঙ্কার বিষয়।

 

এর আগে চট্টগ্রামের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তাতে ম্যাচ নেমে আসে...
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। উইকেট ও পিচের আশ পাশের অঞ্চল কাভারে ঢাকা হয়েছে। শুরুতে বৃষ্টির...
আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকলেও এরই মধ্যে টস হয়ে গেছে। আর টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড...
গতকাল থেকেই ধারণা ছিল আজ চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি হানা দিতে পারে। তবে সকালের দিকে খানিকটা রোদের দেখা মিলেছিল। স্থানীয় সমর্থকরা তখনো মাঠে ম্যাচ গড়ানোর স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর