বাভুমার আক্ষেপ

‘কই, ভারত হারলে তো ওদের চোকার বলেন না’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম

দক্ষিণ আফ্রিকা যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছে, হয়তো সেদিন থেকেই ‘চোকার’ তকমাটা সঙ্গী হয়েছে তাদের। ক্রিকেটকে এই দলটা কতকিছু দিয়েছে, সেটা গুণে শেষ করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও গর্ব করে দেখানো মতো কোনো বড় শিরোপা নেই তাদের। প্রতিবার দারুণ আশা নিয়ে বিশ্বকাপে আসলেও এখন পর্যন্ত কোন বিশ্বকাপের মুখ দেখা হয়নি দলটির। বিশ্ব ক্রিকেটে শাসন করার মত ক্রিকেটার দিয়েও অধরা ট্রফিতে হাত ছোঁয়া হয়নি প্রোটিয়াদের। দুর্দান্ত ক্রিকেট খেলার পরও এই হোঁচট খাওয়ার স্বভাবটাই ‘চোকার’ নাম দিয়েছে দলটাকে।

১৯৯২ সালের সেমিফাইনালে ১ বলে ২২ রানের ঘটনা, ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে সেই ঐতিহাসিক পরাজয়, ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর মরকেলদের কান্না, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করা – হাতছোঁয়া নাগালে সাফল্য পেতে পেতেও হারানোর আক্ষেপ এই দলটার সঙ্গী হয়েছে আজীবন। ফলাফল? চোকার ডাকনাম। দক্ষিণ আফ্রিকার যেকোনো অধিনায়কের প্রথম ও প্রধান ‘অ্যাসাইনমেন্ট’ থাকে এই ডাকনামটা গা থেকে ঝেড়ে ফেলার।

টেম্বা বাভুমাও ব্যতিক্রম নন। এবং আর দশজন প্রোটিয়া অধিনায়কের মতো তাঁর সংবাদ সম্মেলনেও এই চোকার-সংক্রান্ত প্রশ্ন চলেই আসে। আজ ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনসে মাঠে নামার আগের সংবাদ সম্মেলনেও তাই হলো। সে প্রসঙ্গ শুনে অবশ্য একটু অভিমানই করলেন বাভুমা।

দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপ জিতবে, না এবারও ‘চোক’ করবে? এমন প্রশ্নের জবাবে বাভুমা ছিলেন সোজাসাপ্টা, ‘দেখুন, চোক করব কি না, আমি জানি না এই প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া যায়। আগামীকাল পরিস্থিতি যদি এমন হয় যে আমরা হেরে যাচ্ছি, তাহলে আমার মনে হয় না চোক করার কারণে সেটা হবে। কই, ভারত হারলে বা হারার মতো পরিস্থিতির সৃষ্টি হলে তো বলেন না ভারত চোক করেছে!’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
পুলিশের কাছে করা অভিযোগে সৌরভ উল্লেখ করেছেন, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে এসব চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু সোমবার পাওয়া দুটি চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রী...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর