সাংবাদিককে খোঁচা সাকিবের

'খেয়ালই করেন নাই, খেলা দেখতে আসছেন। কী অবস্থা!'

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম

অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করায় বাংলাদেশ দলের ক্রিকেটীয় চেতনা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ওদিকে ম্যাচের শেষে বাংলাদেশ দলের সঙ্গে হাত মেলাতে রাজি না হয়ে নিজেরাও একই প্রশ্ন তোলার সুযোগ দিয়েছেন ম্যাথুসরা।

আর এ ঘটনা নিয়ে সাকিব আল হাসানের কাছে প্রশ্ন করে খোঁচা খেয়েছেন এক বাংলাদেশি সাংবাদিক।

অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের প্রসঙ্গে সাকিবের কাছে প্রশ্ন করা হয়েছিল, সময় নষ্ট ও স্লো ওভার রেটের কথা ভেবেই কি এমন আউট করা হয়েছে? সাকিব বলেছেন, আইনে আছে, সেটা প্রয়োগ করাটাই তাঁর উদ্দেশ্য ছিল, ‘না, আমার ধারণা আমাদের ওভার রেট স্লো ছিল না। কিন্তু আইন আছে একজন ব্যাটসম্যানকে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিজে উপস্থিত হতে হবে এবং ও সেই সময়ের মধ্যে উপস্থিত হয়নি।’

এরপর এক সাংবাদিক সাকিবের কাছে প্রশ্ন রাখেন ম্যাচের মধ্যে দুই দলের মধ্যে অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গেছে, ম্যাচ শেষে দুই দল কি তা ভুলে সৌহার্দ্য দেখিয়েছে কিনা?

এমন প্রশ্নে সাকিব যেন একটু মজা করার সুযোগ পেলেন, ‘আপনি দেখেননি?’

সাংবাদিক: ‘না, মানে আমরা খেয়াল করিনি। তাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় হয়েছে কিনা, কথা হয়েছে কিনা ম্যাথুসের সাথে?’

সাকিব: ‘খেয়ালই করেন নাই, খেলা দেখতে আসছেন। কী অবস্থা!’

সাংবাদিক: ‘না, ওখানে আপনারা কী বলছেন, সেটা তো শুনতে পারি না। এত দূর থেকে শোনা যায় না?’

সাকিব: ‘যখন আমরা খেলছিলাম তখন কী কথা হয়েছিল, সেটা?’

সাংবাদিক: ‘না, ম্যাচের শেষে।’

সাকিব: ‘ম্যাচ শেষে কোনো কথা হয়নি।’

সাংবাদিক: ‘দেখা গেছে আপনারা হাত মেলাননি।’

সাকিব: ‘আমরা হাত মেলাইনি, এমন না। ওরা চলে গেছে।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর