ক্রিকেটার নাসুমকে হাথুরুর চড় মারার অভিযোগ, তদন্ত চেয়ে আইনি নোটিশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

সবশেষ ওয়ানডে বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের। বৈশ্বিক এই টুর্নামেন্টের দল ঘোষণার আগেই যে বিতর্ক শুরু হয়েছিল, মাঠের পারফরম্যান্সে সেটি চাপা দিতে পারেননি সাকিব আল হাসানরা। প্রায় ভুলে যাওয়ার মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে দেশে ফেরার প্রায় এক মাস হতে চললেও বিতর্ক পিছু ছাড়েনি বাংলাদেশের। 

এবার বিতর্ক বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে ঘিরে। বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদকে চড় মেরেছিলেন হাথুরু, এমন অভিযোগ উঠেছে এই শ্রীঙ্কানকে ঘিরে। এই ঘটনার তদন্ত চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে। সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান রোববার ডাকযোগে ও ই-মেইলে  এই নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে চড় মারার বিষয়টি তদন্তের কথা বলা হয়েছে। ঘটনার সত্যতা  প্রমাণিত হলে কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে বোর্ডকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এ ঘটনার ব্যবস্থা নিতে ৭২ ঘন্টার সময় বেধে দেওয়া হয়েছে, নয়তো আইনগত ব্যবস্থা নিবেন তিনি।

আশরাফ রহমান এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, 'বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।'

আশরাফের দাবী, নাসুমের সঙ্গে কোচের এমন বাজে ব্যবহারের পরেও বোর্ড কোনো ব্যবস্থা নেয়নি। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'যেহেতু চড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবি'র সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।'

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নাসুম। তবে বল হাতে বিবর্ণ ছিলেন তিনি। টুর্নামেন্টে খরুচে বোলিংয়ের পাশাপাশি কোনো উইকেট শিকার করতে পারেনননি এই বাঁহাতি স্পিনার। 

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর