শেয়ারবাজারে এক আইপিওতেই টেন্ডুলকারের লাভ আইপিএলে স্টার্কের ২৫ কোটির চেয়ে বেশি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

আইপিএলে মিচেল স্টার্কের দাম দেখে চোখ ছানাবড়া হওয়ার অবস্থা হয়েছিল অনেকের। ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে এবার অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

তা ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শেয়ারবাজারে লাভের অঙ্ক দেখলে কী বলবেন? আইপিএল নিলাম কদিন আগে হওয়াতেই সেটির তুলনা আসছে, আর তাতে দেখা যাচ্ছে, মাত্র একটি শেয়ারে ৯ মাসে টেন্ডুলকারের যা লাভ হয়েছে, তা আইপিএল নিলামে স্টার্কের দামের চেয়ে বেশি!

ভারতের সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া জানাচ্ছে, যে প্রতিষ্ঠানের শেয়ারে এই লাভ হচ্ছে টেন্ডুলকারের, সে প্রতিষ্ঠানের নাম আজাদ ইঞ্জিনিয়ারিং। প্রতিরক্ষা, আকাশপথ, তেল ও গ্যাস শিল্পে ‘মৌলিক যন্ত্রপাতি প্রস্তুতকারক’ প্রতিষ্ঠানগুলোতে মালামাল সরবরাহ করে হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানে, গত মার্চে এ প্রতিষ্ঠানে ৫ কোটি রূপি বিনিয়োগ করেছিলেন টেন্ডুলকার।

মাঝে প্রতিষ্ঠানটি বোনাস ঘোষণা করেছে। তাতে শেয়ার ‘ডাইলিউটেড’ হয়ে টেন্ডুলকারের শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৩৮ হাজার ২১০টি। প্রতিটি শেয়ারের গড় দাম দাঁড়ায় ১১৪.১০ রূপি। বিনিয়োগটি ধরে রাখার সিদ্ধান্তই এখন টেন্ডুলকারের সম্পদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে অনেক।

সম্প্রতি আইপিও ইস্যু করেছে আজাদ ইঞ্জিনিয়ারিং, প্রতিটি শেয়ারের ইস্যু প্রাইসই ছিল ৫২৪ রূপি! এই প্রতিষ্ঠানটিই গতকাল ভারতের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। গতকাল এটির মূল্য ছিল ৭২০ রূপি! অর্থাৎ ৯ মাসেই বিনিয়োগের প্রায় ৭ গুণ লাভ করেছেন টেন্ডুলকার!

তাঁর ৫ কোটির বিনিয়োগের মূল্য গতকাল পর্যন্ত ছিল ৩১ কোটি ৫০ লাখ রূপি। লাভ সাড়ে ২৬ কোটি। শুধু টেন্ডুলকারই নন, ভারতের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ, দুই ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল ও পিভি সিন্ধুও লাভবান হয়েছেন এই শেয়ার থেকে। তাঁরা অবশ্য টেন্ডুলকারের মতো এত লাভ করতে পারেননি। তিনজনই বিনিয়োগ করেছেন ১ কোটি রূপি করে, তবে তাঁদের বিনিয়োগের সময়ে শেয়ারের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল ২২৮.১৭ রূপি করে। তাঁদের ১ কোটির বিনিয়োগ এখন দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ রূপিতে।

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
লোডিং...

এলাকার খবর