পান্ডিয়া বিশ্বকাপ দলে? বিসিসিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুললেন ভারতের সাবেক

আপডেট : ০১ মে ২০২৪, ০৮:৩২ পিএম

বিশ্বকাপের দল ঘোষণা হবে আর বিতর্ক হবে না – এমনটা সম্ভবত কোনো দেশেই হয় না। দেশটা যদি হয় ভারত আর টুর্নামেন্টটা যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাহলে বিতর্ক আরও বেশিই হয় আর কী! আইপিএলের কারণে ভারতের টি-টোয়েন্টির পাইপলাইন এতটাই সমৃদ্ধ যে, তিনটি দলও নামিয়ে দিতে পারে ভারত। সে কারণে এই খেলোয়াড় কেন সুযোগ পেলেন, ওই খেলোয়াড় কেন পেলেন না – এই বিতর্কও বেশি হয়।

তবে এত বিভাজনের মধ্যে এবারের বিশ্বকাপের দলে ভারতের ক্রিকেটপ্রেমীদের সিংহভাগকে একই ছায়াতলে নিয়ে আসতে পেরেছেন হার্দিক পান্ডিয়া। তিনি কেন বিশ্বকাপের দলে, এ প্রশ্ন যে ভারতের বেশিরভাগ মানুষেরই!

সাবেক পেসার ইরফান পাঠানও গতকাল ঘোষিত ভারতের বিশ্বকাপ দলে পান্ডিয়াকে দেখে প্রশ্ন তুলেছেন, ভারত কি পান্ডিয়াকে অন্যদের চেয়ে বাড়তি সুবিধাই দিচ্ছে?

দলে খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে সমতার নীতি নেওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দিয়ে স্টার স্পোর্টসে ইরফান পাঠান বলেছেন, ‘খেলাটা তো টেনিস না, এটা দলীয় খেলা। এখানে সবাইকেই এক চোখে দেখতে হবে।’

এরপর তাঁর প্রশ্ন এল পান্ডিয়াকে নিয়ে। গত ওয়ানডে বিশ্বকাপে চোট পাওয়া পান্ডিয়া এবারের আইপিএল দিয়ে সরাসরি প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমে গেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলেননি। আইপিএলে তাঁর অধিনায়কত্ব এবং সেটি পাওয়ার ধরন, তাঁর পারফরম্যান্স নিয়ে কত প্রশ্ন-বিতর্কই তো আছে। তবু ভারতের বিশ্বকাপ দলে ঢুকে গেছেন পান্ডিয়া।

 

অথচ পান্ডিয়াকে যেখানে এত সুযোগ দিচ্ছে ভারতের বোর্ড (বিসিসিআই), সেখানে শ্রেয়াস আইয়ার-ইশান কিষাণের মতো ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে খড়গহস্ত হয়েছে। শেষ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি থেকেই বাদ দিয়েছে ওই দুজনকে। যদিও পান্ডিয়ার পক্ষে যুক্তি, পান্ডিয়া টি-টোয়েন্টির জন্যই প্রস্তুত হচ্ছেন, তাঁর তাই রঞ্জিতে খেলার বাধ্যবাধকতা ছিল না। কিষাণ ও আইয়ার টেস্ট আর ওয়ানডেতেও ছিলেন।  

কিন্তু পান্ডিয়ার ক্ষেত্রে বোর্ডের এমন দুচোখা নীতির সমালোচনা করে পাঠান বলেছেন, ‘ও (পান্ডিয়া) যখন চোটে পড়ল, অনেকেই তো চোটে পড়ে…তারা তো চোট থেকে ফেরার পর যথাযথ প্ল্যানিং করা হয়, ওদের ম্যাচ খেলতে হয়, ঘরোয়া ক্রিকেটে খেলতে হয়। কিন্তু এই একজন আছেন যিনি কিনা এসব কিছু না করেই (ভারতীয় দলে) ফিরে এসেছেন!’

এতে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে বোঝাতে পাঠান বলেছেন, ‘যেহেতু দলের অন্য সবারই চোখে এই ব্যাপারটা পড়ছে… সবাই যখন দেখে একজন বাকিদের চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন, সেটা দলের ভেতরের পরিবেশের জন্য খুব একটা ভালো কিছু নিয়ে আসে না।’

 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর