বলছেন ক্লাসেন

আইপিএলের উইকেট নিয়ে তো এত কথা হয়নি, বিশ্বকাপের উইকেটেও মানিয়ে নিন

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:২৭ পিএম

বিশ্বকাপে নিউইয়র্কের পিচ নিয়ে সমালোচনা চলছে। এখন পর্যন্ত বিশ্বকাপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭৭ ও আয়ারল্যান্ড মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে। বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি ব্যাটসম্যানরা। এমন উইকেটের সমালোচনা যখন চারিদিকে চলছে, তখন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন আইপিএলের ব্যাটিং-বান্ধব উইকেটের প্রসঙ্গ টেনে বলছেন, এখানেও সবাই মানিয়ে নিলেই হয়! 

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেছেন, আইপিএলে যখন ২৭০ রান হয়েছে, তখন কেউই অভিযোগ করেনি। এই হার্ড হিটার ব্যাটসম্যান বলেন, ‘এখন (বিশ্বকাপে) বোলাররা কন্ডিশনটাকে নিজেদের পক্ষে কন্ডিশন পাচ্ছে, তাই আমি মনে করি এটি ভারসাম্য ঠিক রাখছে।’

দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের তিনটি ম্যাচ নিউইয়র্কে খেলবে। ক্লাসেনের মতে, এখানে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে। প্রোটিয়া এই উইকেটকিপার জানান, ‘সবসময় ২০০ রানের উইকেট হবে না, এগিয়ে যেতে হলে আপনাকে একটু দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে। বোলাররা এখানে কিছু পেলে আমাদের আপত্তি নেই, এটি ক্রিকেটকে কিছুটা উপভোগ্য করে তুলে এবং আপনাকে আপনার ক্রিকেট মস্তিষ্ককে কিছুটা ব্যবহার করতে হবে।’

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বোলাররা একটু বেশিই সুবিধা পেয়েছেন বলে মনে করেন ক্লাসেন। তিনি বলেন, ‘বোলারদের পক্ষে একটু বেশিই ছিল, তবে এটি খেলার অংশ, যা খেলোয়াড়দের মানিয়ে নিতে হবে।’

ক্লাসেন ব্যাটসম্যানদের মানিয়ে নিতে বললেও নিউইয়র্কের আউটফিল্ড নিয়ে সমালোচনা করেছেন, ‘উদ্বেগের বিষয় হলো আউটফিল্ড। এটি ভারী এবং বালুর মিশ্রণে তৈরি, যার কারণে যে বলগুলো ভালো টাইমিং হয়েছে তা সবসময় খুব বেশি দূর যায় না।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর