টানা দুই হ্যাটট্রিক করে কামিন্স দেখলেন, আশপাশে কেউ নেই

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৯:০৪ এএম

৪৮ ঘণ্টা আগের কামিন্সের সঙ্গে এখনকার কামিন্সের পার্থক্য কোথায়? এটার উত্তর খুঁজতে খুব কঠিন কিছু করতে হবে না। সহজ উত্তর হলো- অস্ট্রেলিয়ান পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ারে আগে কোনো হ্যাটট্রিক ছিল না। সেই কামিন্সই কিনা টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে অনন্য কীর্তি গড়েছেন।

গত শুক্রবার অ্যান্টিগাতে বাংলাদেশের বিপক্ষে ১৮তম ওভারের শেষ দুই বল ও ২০ তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের স্বাদ পান কামিন্স। আজ সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও একই কীর্তি ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার। এবার উইকেট নিয়েছেন ১৮ তম ওভারের শেষ বল ও ২০ তম ওভারের প্রথম দুই বলে।

এতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দুই হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন কামিন্স। বিশ্বকাপ তো বটেই, এ সংস্করণেই টানা দুই হ্যাটট্রিকের প্রথম ঘটনা এটি।

আজ আফগানিস্তান ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে ফেরান কামিন্স। ২০ ওভারে এসে প্রথম দুই বলে ফেরান করিম জানাত ও গুলবদিন নাইবকে। একই ওভারের পরের বলেও নানগেলিয়া খারোটের উইকেটটা প্রায় পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার। কিন্তু ডেভিড ওয়ার্নার ক্যাচটি লুফে নিতে পারেননি। এটি ক্যাচে পরিণত হলে টানা ৪ বলে উইকেট পেতেন কামিন্স। অবশ্য সেটা না হলেও রেকর্ড থেমে থাকেনি।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট আটটি হ্যাটট্রিক হয়েছে। এরমধ্যে অস্ট্রেলিয়ান বোলারদের দখলেই চারটি হ্যাটট্রিক। একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক কেবলই কামিন্সের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি করে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার কামিন্স। এর আগে দুবার করে এ কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, সার্বিয়ার মার্ক প্যাভলোভিক ও মাল্টার ওয়াসিম আব্বাস।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর